সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

বিশ্বম্ভরপুরে মানববন্ধন

  • আপলোড সময় : ০৭-১২-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১২-২০২৫ ০২:১১:৪৮ অপরাহ্ন
বিশ্বম্ভরপুরে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এ স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) বিশ্বম্ভরপুরের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা চত্বরে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েভ বিশ্বম্ভরপুর-এর সমন্বয়কারী মিনহাজ পারভিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব আফরোজা জামান। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় সুনামগঞ্জ প্যান-এর সহসমন্বয়কারী ও বিশ্বম্ভরপুর পিএফজির পিস এম্বাসেডর আব্দুছ ছাত্তার বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। তিনি আরও বলেন, নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুল মালা, ওয়েভ সদস্য আজিজা খাতুন, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি উর্মিলা আক্তার, রাবিয়া, মিনারা, সুইটি পাল, সুমাইয়া আক্তার, পাপিয়া, তৈয়বা আক্তার, কুর্শেদা, মালা রানী ও কুলসুমা প্রমুখ। মানববন্ধনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী