সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই : ইসি

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:২৩:৩৩ পূর্বাহ্ন
নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই : ইসি
সুনামকণ্ঠ ডেস্ক :: চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এবার ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছে ইসি। রোববার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দশম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে জানিয়ে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়। আর শেষ হবে বিকেল সাড়ে ৪টায়। আগের চেয়ে এক ঘণ্টা বাড়বে। এছাড়া প্রতিটি বুথে একটি বাড়তি গোপন কক্ষ করা হবে। যেখানে কক্ষ বাড়ানো যাবে না, সেখানে বাইরে আলাদা গোপন কক্ষ করা হবে। তফসিল বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, খুব শিগগির, এই সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন এবং গণভোট নিয়ে তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য কালকে চিঠি দেব। সানাউল্লাহ বলেন, ভোটের আগের রাতেই ব্যালট পেপার কেন্দ্রে পৌঁছে যাবে। আর তফসিল ঘোষণার তিন দিন পর পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য দেশের ভেতরের ভোটারদের নিবন্ধন চলবে। আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকে প্রতিটি উপজেলায় দুজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন উল্লেখ করে ইসি সানাউল্লাহ বলেন, এরপর ভোটের পাঁচ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে। তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টা সময় দেওয়া হবে পোস্টার সরাতে। না সরালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, তফসিলের পর নতুন কোনো প্রকল্প অনুমোদন করতে পারবে না উপদেষ্টা পরিষদ। আইন যাদের পারমিট করবে, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন। ‎নির্বাচনে প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, সরকারি, আধা সরকারি এবং সরকারি ব্যাংকের কর্মকর্তাদের নেওয়া হবে। বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের এই মুহূর্তে ভোটের কাজে নিযুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। রোববার দশম কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সভাপতিত্ব করেন। এতে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স