সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু সংবাদ সম্মেলনে এমরান হোসেন রুবেলের দাবি রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই মাদক মামলায় জড়ানো হয়েছে ৫ গুণীজন পেলেন জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা জুলাই সনদ নিয়ে বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করছে : মির্জা ফখরুল হেফাজতের উদ্যোগে এক হচ্ছে ৭ ইসলামি দল শান্তিগঞ্জে রুস্তম আলী হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ হাওর-নদী হারাচ্ছে পানি ধারণ ক্ষমতা, বাড়ছে অকাল বন্যার শঙ্কা

শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

  • আপলোড সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১২-২০২৫ ০৩:৩০:২৮ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত
স্টাফ রিপোর্টার :: “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এ স্লোগানকে সামনে রেখে নারী শান্তি সহায়ক দল (ওয়েভ) শান্তিগঞ্জ-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি শান্তিগঞ্জ পয়েন্টে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়েভ শাšিন্তঞ্জ-এর সমন্বয়কারী খোরশেদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব সীমা আক্তার। স্বাগত বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা। মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাসেডর জিয়াউর রহমান বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা এবং নারী ও কন্যাশিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়। নারীবান্ধব সমাজ গঠনে বৈষম্য ও সহিংসতা দূরীকরণে স্থানীয় প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা জরুরি। মানববন্ধনে বক্তব্য দেন- বিশ্বম্ভরপুর পিএফজির সদস্য কাজলী, ওয়েভ এর লিজা আক্তার, জুঁই রানী দাস, তমা বৈদ্য, তৈয়বুন নেছা প্রমুখ। মানববন্ধনে বক্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সকল ধরনের সহিংসতা, বৈষম্য ও নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য