সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

বিনালেবু-১ চাষে কৃষকদের প্রশিক্ষণ

  • আপলোড সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১২-২০২৫ ০২:৪৯:৪৯ অপরাহ্ন
বিনালেবু-১ চাষে কৃষকদের প্রশিক্ষণ
স্টাফ রিপোর্টার :: বিনা উদ্ভাবিত বিনালেবু ১ এর অঙ্গজ বংশবিস্তার পরিচর্যা ও উৎপাদন কৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা প্রশিক্ষণ হলরুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী জেলার ১২টি উপজেলার ১০০ জন কৃষক-কৃষাণীদের নিয়ে বিনালেবু-১ এর চাষাবাদ ও পরিচর্যার বিষয়ে প্রশিক্ষণে দেওয়া হয়েছে। এসময় সিলেট সাইট্রাস গবেষণা কেন্দ্রের প্রধান ড.এম এইচ. বোরহান উদ্দিন ভুঁইয়া ভিডিও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বিনালেবুর চাষাবাদের নিয়ম ও পরিচর্যা বিষয়ে কৃষক-কৃষাণীদের পরামর্শ প্রদান করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা পিএসও এবং শাখা প্রধান পরিচালনা ও উন্নয়ন কোষ ড. মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও প্রশিক্ষণে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএইচ মানিকের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ বিনা পিএসও ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নরুন নবী মজুমদার, সদর উপজেলা কৃষি অফিসার মো. শাহাদাৎ হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বিনা লেবু চাষ করে কৃষকরা তাদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে। বাজারে লেবুর চাহিদা রয়েছে। খুব কম খরচে লেবু চাষাবাদ করা যায়। বাণিজ্যিকভাবে বাড়ির আশপাশে খালি জায়গায় বিনালেবু ১ সঠিকভাবে চাষ করে লাভবান হওয়া খুবই সহজ। পরিবারের চাহিদা মিটিয়ে এই লেবু বাজারে ১২ মাস বিক্রি করা যাবে। কৃষি অফিস থেকে সঠিক পরামর্শের মাধ্যমে এসব লেবু চাষ করে নিজেদের ভাগ্য পরিবর্তন করা যাবে। কৃষি উৎপাদন বৃদ্ধি করতে বিনা উদ্ভাবিত নতুন জাতের লেবুসহ বিভিন্ন ধরনের নতুন জাত কৃষকদের চাষাবাদ করতে আগ্রহী করে তুলতে হবে। প্রশিক্ষণ শেষে কৃষক-কৃষাণীদের মধ্যে বিনালেবু ১ চারা বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল