সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

পরিচ্ছন্নতা নাগরিক অভ্যাসে পরিণত হোক

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:২৩:৫৩ পূর্বাহ্ন
পরিচ্ছন্নতা নাগরিক অভ্যাসে পরিণত হোক
সুনামগঞ্জ পৌরসভা কর্তৃক ঘোষিত ‘পরিচ্ছন্নতা পক্ষ (৮-২২ ডিসেম্বর)’ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। ‘পরিচ্ছন্ন পৌরসভা, সুস্থ নগরজীবন’ - এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া কর্মসূচির উদ্বোধনী আয়োজন দেখিয়েছে, একটি শহরকে পরিচ্ছন্ন রাখতে চাইলে প্রশাসন, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াস কতটা জরুরি। আমরা অনেকে পরিচ্ছন্নতাকে কেবল পৌরসভার দায়িত্ব বলে ধরে নিই। অথচ বাস্তবতা হলো, শহর পরিচ্ছন্ন রাখার মূল ভিত্তি নাগরিকদের সচেতনতা ও আচরণগত পরিবর্তন। ডাস্টবিন থাকার পরও রাস্তায় বা ড্রেনে ময়লা ফেলা, পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার, বাজার ও সড়কের পাশে আবর্জনার স্তূপ - এসব দৃশ্য আমাদের দীর্ঘদিনের চেনা। ফলে নগর সৌন্দর্য যেমন নষ্ট হয়, তেমনি জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য সৃষ্টি হয় মারাত্মক ঝুঁকি। সুনামগঞ্জ একটি সম্ভাবনাময় পর্যটন এলাকা। হাওর, প্রকৃতি ও সংস্কৃতির জন্য দেশ-বিদেশের মানুষ এই জেলাকে চেনে। কিন্তু প্রবেশমুখেই যদি ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধযুক্ত ড্রেন আর এলোমেলো বর্জ্য চোখে পড়ে, তাহলে সেই সুনাম রক্ষা করা কঠিন হয়ে পড়ে। তাই পরিচ্ছন্নতা এখানে বিলাসিতা নয়, বরং টিকে থাকার শর্ত। কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা সঠিকভাবেই বলেছেন- পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ এবং সুস্থ নগরজীবনের চাবিকাঠি। পৌরসভার সীমিত জনবল ও স¤পদের বাস্তবতায় শুধু পরিচ্ছন্নতা কর্মীদের ওপর দায়িত্ব চাপিয়ে দিলে কাক্সিক্ষত ফল আসবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব নিতে হবে। বাসা, দোকান, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান - সবখানেই বর্জ্য ব্যবস্থাপনার ন্যূনতম শৃঙ্খলা গড়ে তুলতে হবে। এখানে ‘পরিচ্ছন্নতা পক্ষ’কে কেবল ১৫ দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। এটি যেন সারা বছরের অভ্যাসে রূপ নেয়, সেদিকে নজর দিতে হবে। প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, স্কাউট, ব্যবসায়ী সমিতি, শিক্ষার্থী ও গণমাধ্যমকে নিয়মিত ভূমিকা রাখতে হবে। প্রয়োজনে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ভালো কাজের জন্য উৎসাহ - এই দুই দিকই সমানভাবে কার্যকর করতে হবে। আমাদের মনে রাখতে হবে, আজ আমরা যেভাবে শহরটিকে রেখে যাচ্ছি, আগামী প্রজন্ম সেটিই উত্তরাধিকার হিসেবে পাবে। তাই “কে পরিষ্কার করবে” এই প্রশ্নের বদলে যদি আমরা বলি “আমি যেখানে-সেখানে ময়লা ফেলব না” - তবেই একটি সত্যিকারের পরিচ্ছন্ন ও বাসযোগ্য সুনামগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে। পরিচ্ছন্নতা পক্ষের সফলতা কাম্য, তবে তার চেয়েও বেশি প্রয়োজন পরিচ্ছন্নতার চর্চাকে দৈনন্দিন নাগরিক সংস্কৃতির অংশ করে তোলা। এটাই হোক এই উদ্যোগের সবচেয়ে বড় অর্জন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প