সুনামগঞ্জ , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওর বাঁচাও আন্দোলনের নেতা আজাদ মিয়া হত্যার দ্রুত ন্যায়বিচার চাই পণাতীর্থে লাখ লাখ পুণ্যার্থীর ঢল শাল্লায় ‘সমন্বয়কের পিআইসি’ : ফসলহানির ঝুঁকির সঙ্গে মানুষের দুর্ভোগ সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি বাঁধের কাজ, শঙ্কায় কৃষক জনগণের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে নদী ও খাল দখলকারীরা সাবধান হয়ে যান : কৃষিমন্ত্রী সুনামগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব নিলেন মিজানুর রহমান চৌধুরী পণতীর্থে মহাবারুণী স্নান আজ দখল হওয়া খালগুলো উদ্ধার করা হবে সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ ‎মাসব্যাপী কিরাআত প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হাওরের বাঁধ: ‘আমরা আরম্ভ করি শেষ করি না...’ এখন থেকে কোনো ধরনের ঘুষ-দুর্নীতি সহ্য করা হবে না : বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের নতুন প্রশাসক শিলা বৃষ্টিতে বোরো ফসল আক্রান্ত, আগাম বন্যার শঙ্কায় কৃষক অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধে জলাবদ্ধতা, কৃষকের স্বপ্নভঙ্গের শঙ্কা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে পুড়ছে প্রবাসী শ্রমিকদের জীবন শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর হাওরে আশা-নিরাশার দোলাচল
আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা

চ্যাম্পিয়ন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪৩:৫৬ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এর ফুটবল ইভেন্টে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ। প্রতিযোগিতার সেমিফাইনাল ম্যাচটি সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। এতে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ শক্ত প্রতিদ্বন্দ্বী সুনামগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। দুপুর ২টায় অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনাল খেলায় বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ধর্মপাশা সরকারি কলেজের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে উভয় দল সমান গোলে আটকে গেলে ম্যাচটি গড়ায় ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে বাদাঘাট সরকারি ডিগ্রি কলেজ ৫-৪ গোলে ধর্মপাশা সরকারি কলেজকে পরাজিত করে চ্যা¤িপয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স