সুনামগঞ্জ , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

শোক সংবাদ

  • আপলোড সময় : ১০-১২-২০২৫ ১২:৪৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১২-২০২৫ ১২:৪৫:২৮ পূর্বাহ্ন
শোক সংবাদ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার মাসিক উত্তর সুরমা পত্রিকার সম্পাদক শাহ আলম ইলিয়াসের মা মালেকা খাতুন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ৭টা ৫০মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। মঙ্গলবার বাদ আসর ফেনিবিল মাদ্রাসা মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমা মালেকা খাতুন চার ছেলে ও দুই মেয়ে, নিকট স্বজনসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি ফেনিবিল গ্রামের মৃত আব্দুল বারিকের স্ত্রী এবং নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইসমাইল হুসেনের মাতা। দীর্ঘদিন ধরে তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন। গত আগস্ট মাসে ঢাকার সিএমএইচ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে গত ৪ ডিসেম্বর সিলেটের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বড় ছেলে মোহাম্মদ ইসমাইল হুসেনের বাসায় নিয়ে আসা হয়। মরহুমের মৃত্যুতে এলাকার চিকিৎসক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এদিকে, মরহুমার রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ