সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

নাহিদ-আসিফদের ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৪৫:৪৭ পূর্বাহ্ন
নাহিদ-আসিফদের ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত
সুনামকণ্ঠ ডেস্ক :: গণতান্ত্রিক ছাত্রশক্তির সব কমিটি ও কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এই কমিটির দায়িত্বশীল পদে ছিলেন। নাহিদ ছিলেন কেন্দ্রীয় মহাসচিব ও আসিফ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক। শনিবার (১৪ সেপ্টেম্বর) গণতান্ত্রিক ছাত্রশক্তির অফিসিয়াল পেজে এই ঘোষণা দেওয়া হয়। বিষয়টি নিয়ে জানতে চাইলে সংগঠনটির আহ্বায়ক আখতার হোসেন গণমাধ্যমকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই গণতান্ত্রিক ছাত্রশক্তির সব স্তরের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশগ্রহণ করেন এবং এর সঙ্গে একীভূত হয়ে যান। এ আন্দোলন শুরু হওয়ার পর থেকে গণতান্ত্রিক ছাত্রশক্তি স্বনামে সক্রিয় ছিল না এবং আমাদের ফেসবুক পেজেও আমরা কোনও ধরনের প্রেসরিলিজ দেইনি। আমাদের দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সরকারের উপদেষ্টা হন এবং ক্যাম্পাসগুলোতে ছাত্ররাজনীতির প্যাটার্ন কী হবে - তা নিয়ে আলোচনা শুরু হয়। এরই প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নেই যে, গণতন্ত্রিক ছাত্রশক্তির কমিটি ভেঙে দেওয়া হবে এবং কার্যক্রমও স্থগিত করা হবে। এরইমধ্যে আমি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছি। তিনি বলেন, মূলত আগামীতে ছাত্ররাজনীতির প্যাটার্ন কী হবে, তার ওপরেই গণতান্ত্রিক ছাত্রশক্তির কার্যক্রম নির্ভর করছে এবং তখন যারা দায়িত্ব পালন করতে চাইবেন, তারাই এই সিদ্ধান্ত নেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন