সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুনামগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়নুল জাকেরীন শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা

  • আপলোড সময় : ১১-১২-২০২৫ ০৭:৩০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১২-২০২৫ ০৭:৩০:৫৭ পূর্বাহ্ন
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়নুল জাকেরীন শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য দেওয়ান জয়নুল জাকেরীন। শীঘ্রই এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। খোঁজ নিয়ে জানাযায়, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন দেওয়ান জয়নুল জাকেরীন। সেই লক্ষ্যে প্রচার-প্রচারণাও চালান তিনি। কিন্তু গত ৪ ডিসেম্বর বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল ইসলাম নূরুলের নাম ঘোষণা করেন। এদিকে, গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ শহরের তেঘরিয়াস্থ নিজ বাসভবনে এলাকাবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেন দেওয়ান জয়নুল জাকেরীন। এ সময় তিনি বলেন, আমি সুনামগঞ্জ পৌরসভার চেয়ারম্যান ছিলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলাম। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি’র রাজনীতির সাথে রয়েছে। দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। জনপ্রতিনিধি হয়ে আমি অনেক উন্নয়ন করেছি। দেওয়ান জয়নুল জাকেরীন আরও বলেন, আমি দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আমি মনে করেছিলাম দল আমাকে মূল্যায়ন করবে। দল আমাকে মনোনয়ন না দেয়ায় সদর-বিশ্বম্ভরপুরের মানুষ হতাশ। তারা চায় আমি নির্বাচন করি। তারা প্রতিনিয়ত চাপ দিচ্ছেন। তাই আমি চিন্তা করেছি, জীবনের শেষ সময় পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে থাকতে চাই। সে জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসন থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আনুষ্ঠানিকভাবে প্রেসব্রিফিং করে ঘোষণা দিবো।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি

‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি