সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২’ মানুষের ভালোবাসায় লোকালয়ে গড়ে উঠেছে পাখিদের অভয়াশ্রম ধর্মপাশা চৌকি আদালত লিগ্যাল এইড কমিটি সক্রিয়করণে সভা মঙ্গলকাটায় পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস ওসি’র জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি
সুনামগঞ্জ পৌরসভার অভিযান

১২টি অবৈধ পাম্প মোটর ও ৬টি পানির সংযোগ বিচ্ছিন্ন

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১০:৫৭:২৩ পূর্বাহ্ন
১২টি অবৈধ পাম্প মোটর ও ৬টি পানির সংযোগ বিচ্ছিন্ন
স্টাফ রিপোর্টার :: অবৈধ পানি সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সুনামগঞ্জ পৌরসভা। গত বুধবার ও বৃহ¯পতিবার (১০ ও ১১ ডিসেম্বর) পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি অবৈধ পা¤প মোটর জব্দ এবং ৬টি অবৈধ পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। শহরের পানীয় জল ব্যবস্থার সুষ্ঠু বণ্টনের লক্ষ্যে এই বিশেষ অভিযান চালানো হয়। সুনামগঞ্জ পৌর প্রশাসন সূত্রে জানা যায়, শহরের কিছু অসাধু ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে পা¤প মোটর ব্যবহার করে এবং পানির লাইন সংযোগ নিয়ে সরকারি স¤পদের অপব্যবহার করে আসছিল। এই অবৈধ সংযোগের কারণে নিয়মিত গ্রাহকরা যেমন ভোগান্তির শিকার হচ্ছিলেন, তেমনি পৌরসভার আর্থিক ক্ষতিও হচ্ছিল। এমতাবস্থায় অবৈধ সংযোগ বন্ধ করতে অভিযান চালায় পৌর প্রশাসন। সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মো. মতিউর রহমান খান বলেন, পৌরসভার স¤পদ সুরক্ষিত রাখা এবং সকল নাগরিকের জন্য সুষ্ঠু পরিষেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। অবৈধ সংযোগধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান একটি চলমান প্রক্রিয়া। যারা অবৈধভাবে পাম্প মোটর ও পানির লাইন ব্যবহার করছেন, তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী

দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন : প্রধানমন্ত্রী