সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী
শাল্লায় ফসলরক্ষা বাঁধের কাজ

‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন!

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:০৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:০৬:০৬ পূর্বাহ্ন
‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন!
জয়ন্ত সেন::
শাল্লায় পুনঃনির্মাণাধীন দিরাই-শাল্লা মহাসড়কে হাওরের ফসলরক্ষা বাঁধের ‘অপ্রয়োজনীয়’ প্রকল্পে জরিপ সম্পন্ন করা হয়েছে। যেখানে পিআইসি’র কোনও প্রয়োজন নেই বলে জানান একালাবাসী। সরেজমিনে দেখা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে হাওরের বোরো ফসলরক্ষায় উপজেলার হবিবপুর ইউপির আনন্দপুর শাহআরপিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বাহাড়া ইউপির সুখলাইন গ্রাম পর্যন্ত হাওররক্ষা বাঁধের ভাঙাবন্ধকরণ ও মেরামতের জন্য ৯০ নং পিআইসির জরিপ কাজ স¤পন্ন করেছে পানি উন্নয়ন বোর্ড। যেখানে মহাসড়ক নির্মাণকাজের মাটির কাজ শেষ করে বালু ও পাথর ফেলে সাবব্যাজের কাজ চলছে। ফলে দিরাই-শাল্লা আঞ্চলিক মহাসড়কে পাউবো’র এমন অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণের যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। অথচ আনন্দপুর বাজার সংলগ্ন সেচ প্রকল্প ও কবরস্থানের অংশটি নিচু। কিন্তু সেখানে সার্ভেই করা হয়নি। অন্যদিকে বাহাড়া ইউপির নোয়াগাঁও গিরিধর উচ্চ বিদ্যালয়ের মাঠের উত্তর অংশের সেচ প্রকল্পের অংশটি সার্ভে করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গিরিধর উচ্চ বিদ্যালয়ের মাঠ বর্ষা মৌসুমেও পানি উঠেনি। আবার সুখলাইন গ্রামের কালভার্টের পূর্বের অংশটিতেও গত বছরের পিআইসির মাটিই অক্ষত রয়েছে। তাহলে মহাসড়কে এভাবে পিআইসির নামে প্রকল্প দিয়ে সরকারের টাকা অপচয় ও দুর্নীতির ক্ষেত্র তৈরি করা ছাড়া আর কিছুই নয় বলে জানান স্থানীয়রা। এ নিয়ে আনন্দপুর গ্রামের কালাই মিয়া তালুকদার বলেন, আনন্দপুর বাজার সংলগ্ন কবরস্থানের অংশটি গিরিধর উচ্চ বিদ্যালয়ের মাঠের চেয়েও নিচু। অথচ এখানে জরিপ করা হয়নি। ২নং ওয়ার্ডের ইউপি সদস্য বাবলু রায় বলেন, আনন্দপুর কবরস্থান থেকে খেলার মাঠের উত্তর অংশ ও খেলার মাঠের দক্ষিণ অংশ থেকে মহাসড়ক পর্যন্ত নিচু। এঅংশটি দিয়ে ছায়ার হাওরে পানি ঢুকার সম্ভাবনা আছে। এখানে মাটি না দিলে শাহআরপিন থেকে সুখলাইন পর্যন্ত মহাসড়কে প্রকল্প দেয়াটা হাস্যকর বলে জানান তিনি। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) ওবায়দুল রহমান বলেন, আমি নতুন যোগদান করেছি শাল্লায়। আপনি যে স্থানের কথা বলেছেন সে স্থানটি আমার মনে পড়ছে না। তবে ভুল হলে সংযোজন, বিয়োজন করার সুযোগ আছে বলে জানান তিনি। এ ব্যাপারে উপজেলা কাবিটা স্কীম প্রণয়ন ও প্রকল্প বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস বলেন, আমি পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তাকে বিষয়টি জানাচ্ছি এবং প্রয়োজনে সংশোধন করা হবে। উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থ বছরে শাল্লা উপজেলার ৬টি হাওরের ফসলরক্ষা বাঁধের জন্য ১১৬টি পিআইসির জরিপ কাজ চলমান রয়েছে। ২০২৪-২০২৫ অর্থ বছরে ৮০ কিলোমিটার বাঁধ মেরামতে ১১৭টি পিআইসির বিপরীতে বরাদ্দ ছিল প্রায় ২৪ কোটি টাকা। তবে ২০২৫-২০২৬ অর্থ বছরের বরাদ্দ এখনও চূড়ান্ত করা হয়নি বলে জানিয়েছেন শাখা কর্মকর্তা (এসও) ওবায়দুল রহমান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী