সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

আর্থনীতিক অবস্থার পরিবর্তন চাই

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৮:৫০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:২৩:৪৯ পূর্বাহ্ন
আর্থনীতিক অবস্থার পরিবর্তন চাই
গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর ২০২৪) গণমাধ্যমান্তরে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনের শিরোনাম ছিল, “গাবতলী টার্মিনালের নিয়ন্ত্রণে দরপত্র ‘কারসাজি’র চেষ্টা বিএনপির নেতাকর্মীদের”। এমন নানাবিধ প্রচেষ্টা বিভিন্ন পক্ষ থেকে করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশও হচ্ছে সেসব খবর। যেমন হাসিনা সরকারের পতনের পরের মুহূর্তেই হাত বদল হয়েছে চাঁদাবাজির বিশেষ বিশেষ এলাকা, চর-নদী দখলের মতো দখল হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের পদ-পদবি ও আধিকারিত্ব। অনেকে মনে করেন, সরকারি চাকরিতে চলমান পদায়নের বিষয়টিও তার বহির্ভূত নয়। আর্থাৎ ৫ আগস্টের অভ্যুত্থানোত্তর সময়ের পরিসরে অন্তর্বর্তী সরকারের ভালোভাবে গুছিয়ে বসার আগের নাজুক সময়কে ব্যবহার করে প্রায় প্রতিটি আর্থনীতিক, সমাজিক ও সাংস্কৃতিক খাত-স্তর-পর্যায়ে এমন দখল-নিয়ন্ত্রণ-আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত আছে। এটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা একটি স্বার্থান্বেষী প্রবণতা। ব্যক্তিমালিকানার ভিতের উপর টিকে থাকা পুঁজিবাদী আর্থসামাজিক ব্যবস্থার পরিসরে সমাজের সকল মানুষের ভেতরে যা স্বাভাবিকভাবেই উৎপন্ন হয়ে প্রকারান্তরে মানুষের শ্রেণিচেতনার নিরিখে ব্যক্তিকে গড়ে তোলে এবং পরিণতিতে সমাজে শ্রেণিবৈষম্য প্রতিষ্ঠিত হয়। এই শ্রেণিবৈষম্যকে টিকিয়ে রেখে কোনও সমাজকে বৈষম্যহীন সমাজে পর্যবসিত করা যায় না, অন্তত আর্থনীতিক দিক থেকে তো নয়ই। বৈষম্যহীন সমাজ বানানোর জন্য চাই সমাজ থেকে ধনী-দরিদ্র্যের ব্যবধান ঘুচিয়ে দেওয়া এবং সেটা নিশ্চিত করতে চাই মানুষে মানুষে বিদ্যমান সম্পদবৈষম্য দূর করার দৃঢ় প্রতিজ্ঞ রাজনীতিক আন্দোলন, যে আন্দোলন সমাজ থেকে আর্থনীতিক বৈষম্য দূর করার সূত্রপাত করবে ও সামাজিক রাজনীতিক বৈষম্য নিরসন পর্যন্ত অব্যাহত থাকবে। ৫ আগস্টের অভ্যুত্থানোত্তর দেশে বৈষম্যবিরোধী আন্দোলন এখনও অব্যাহত আছে। এই আন্দোলনকে রাজনীতিক আদর্শে আদর্শায়িত হয়ে অব্যাহত গতি দিলেই কেবল চলবে না, তাকে তার রাজনীতিক লক্ষ্য অর্জনে অচিরেই একটি শক্তিশালী সংগঠনে পর্যবসিত হতে হবে। সব কথার সারকথা, এই মুহূর্তে আমাদের আর্থনীতিক অবস্থার পরিবর্তন চাই, যে-পরিবর্তন দেশে বৈষম্যনিরসনের সূচনা করবে, রাজনীতির মঞ্চে সাধারণ মানুষের ক্ষমতায়ন কিংবা পদায়নকে বাস্তব করে তোলবে। তা হলেই কেবল, “গত ৫ আগস্টের পর টার্মিনালের বিভিন্ন খাত থেকে খাস আদায়ের নিয়ন্ত্রণ নিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা” এবংবিধ বিভিন্ন অভিযোগ সংবাদ আকারে গণমাধ্যমান্তরে প্রকাশিত হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ