সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
সংবাদ সম্মেলনে অভিযোগ

দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা

  • আপলোড সময় : ১২-১২-২০২৫ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-১২-২০২৫ ১১:০৭:৫৮ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে দরিদ্র পরিবারের জমি দখলের চেষ্টা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে এক হতদরিদ্র পরিবারকে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মো. হোসাইন (৩৫) জানান, দীর্ঘদিন ধরে একই এলাকার মো. আব্দুর রহিমের পুত্র ডা. নাজিম হোসেন তার বড়ভাই শামীম আহমদ ও তার সহযোগীরা কৌশলে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি বিরোধীয় খাসজমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় বিবাদীপক্ষ জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ভয়ভীতি ছড়ায় এবং শারীরিক ও মানসিক চাপে ফেলার চেষ্টা চালায়। হোসাইন অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি গত ২১ আগস্ট ২০২৫ তারিখে উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করে আব্দুর রহিম তার বিদেশফেরত ভাইকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে তাকে ফাঁসানোর চেষ্টা করে। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘মধ্যস্থতার’ নামে তার পরিবারকে চাপে ফেলতে বিবাদীরা নানা কৌশল গ্রহণ করে। তিনি আরও জানান, বিবাদীপক্ষ তাদের প্রভাব খাটিয়ে স্থানীয় মানুষদের ভয়ভীতি দেখিয়ে পূর্বেও কিছু জমি দখল করেছে। এবার একই কায়দায় তার জমিও দখল করতে চায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হোসাইনের পরিবারকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়েছে এবং উৎপাদিত তিন বস্তা ধানসহ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে। হোসাইন বলেন, আমি হতদরিদ্র পরিবারের সদস্য। আমাদের ওপর যে অন্যায়, হুমকি ও নির্যাতন চলছে এর বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। আমার পরিবারকে রক্ষা করা হোক। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনের শেষে মো. হোসাইন দোয়ারাবাজার থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ