সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৩:২৪ পূর্বাহ্ন
দুটি হাতের রগ কর্তন, ১৮ বছর ধরে ন্যায় বিচারের আশায় প্রতিবন্ধী সহিবুর
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউনিয়নের কলাইয়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে প্রতিবন্ধী মো. সহিবুর রহমান দীর্ঘ ১৮ বছর ধরে তার হামলার ঘটনায় ন্যায় বিচারের অপেক্ষায় রয়েছেন। ২০১৪ সালের ১৮ ডিসেম্বর জমি সংক্রান্ত বিরোধের জেরে নিজ বাড়ির সামনে তিনি হামলার শিকার হন। হামলাকারীরা সারা শরীরে কুপিয়ে জখমের পাশাপাশি তার দুটি হাতের রগ কেটে দেয়। এ ঘটনার পর মো. সহিবুর রহমান সদর মডেল থানায় একই এলাকার সাদ্দাম সায়েম (২২), আকমল হোসেন (২০), দেলোয়ার মিয়া (২৮), আফজল (১৮), মঈন উদ্দিন (৫২)সহ আরও কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন। জানাযায়, এর আগে একই এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধ নিয়ে সহিবুর রহমানের চাচা মো. সামছুন নুর ২০০৭ সালের ৭ নভেম্বর থানায় অভিযোগ দায়ের করেছিলেন। ওই মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বিবাদীরা মামলা তুলে নিতে চাপ প্রয়োগ ও হুমকি দেন বলে অভিযোগ রয়েছে। এর পরপরই সহিবুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। মো. সহিবুর রহমান বলেন, দেলোয়ার হোসেন গং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রবাসী হওয়ায় জোরপূর্বক আমার রেকর্ডিয় জমি জবরদখল করে নেয়। তাতে আমি বাধা দিলে তারা ধারালো ছুরি দিয়ে আমার দুইটি হাতের রগ কর্তনসহ শরীরের কোন অংশ বাকি নেই এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে। আমি দীর্ঘ ছয় মাস সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। তখন থেকেই আমি শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়ি। আজ প্রায় ১৮ বছর পেরিয়ে গেলেও আমি বিচার পাইনি। বর্তমানে আমি ভিক্ষাবৃত্তি করে কোন রকমে সংসার চালাই। কিন্তু আমার ওপর হামলার ঘটনায় গ্রামের কেউ সালিশ করেননি। থানায় অভিযোগ করেও কোন ফল পাইনি। আমি আজও সুবিচারের আশায় আছি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও হামলার এ ঘটনার বিচার না পাওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন