সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোটি টাকা হাতিয়ে নিয়েছে দালাল চক্র সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন ৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আওয়ামী লীগের নেই : স্বরাষ্ট্রমন্ত্রী ‎সুনামগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে মামলা: নাদের, পলিন, রিপন-দীপঙ্করসহ ৪৮ জন আসামি পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন

শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ০৯:৫৫:৩৯ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে পিআইসি গঠনে গণশুনানি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়ন পানি উন্নয়ন বোর্ডের আওতায় হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণ/মেরামত প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষ্যে স্থানী কৃষকদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে দেখার হাওর পাড়ে, উপজেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা (এসও) মনিরুজ্জামানের পরিচালনায় গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন। এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ স¤পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমেদ, সদস্য সোলাইমান আহমদ কামরান, তোফায়েল আহমেদ, ইউপি সদস্য মছকু মিয়া, লিটন মিয়া, হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য পুষ্প বেগম প্রমুখ। উল্লেখ্য, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ও পশ্চিম পাগলা ইউনিয়নের দেখার হাওর, খাই হাওর ও সাংহাই হাওরে চলতি বছরে ১৮টি প্রকল্পের মাধ্যমে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ/মেরামত করা হবে। ১৮টি প্রকল্পের অনুকূলে কৃষকদের ৩৪টি আবেদন পড়ে। গণশুনানি মাধ্যমে প্রকৃত কৃষক বাছাই করে হাওরে ফসল রক্ষা বাঁধ মেরামত/নির্মাণ করার জন্য প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে পানি উন্নয়ন বোর্ড।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

দেশকে পরিষ্কার ও সুন্দর রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান