সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১০:৫৩:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১০:৫৩:০৩ পূর্বাহ্ন
স্বামী-সৎ ছেলের বিরুদ্ধে প্রবাসী নারীর অভিযোগ, জমি না দিলে প্রাণে মারবে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের ইকবালনগরের কুয়েত প্রবাসী এক নারী তার স্বামী ও সৎ ছেলের বিরুদ্ধে জমি দখলসহ প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ অভিযোগ জানাতে তিনি শুক্রবার বিকেল ৩টায় সুনামগঞ্জ পৌর মার্কেটের দ্বিতীয় তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মহিলা ছাফা মোহাম্মদ জানান, তিনি দীর্ঘদিন কুয়েতে থাকার পর তিন মাস আগে দেশে ফেরেন। দেশে ফিরে সুনামগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের ইকবালনগর সংলগ্ন ভার্ড চক্ষু হাসপাতালের দক্ষিণ পাশে নিজ নামে থাকা জমির বসতবাড়িটি মেরামতের উদ্যোগ নিলে স্বামী মো. সুহেল মিয়া, তার প্রথম স্ত্রীর ছেলে মো. খোকন মিয়া এবং বাড়ির কেয়ারটেকার মিলে তাকে বাধা দেন এবং প্রাণে হত্যার হুমকি প্রদান করেন। তিনি অভিযোগ করে বলেন, গত ১০ ডিসেম্বর তিনি বাড়ির মেরামত কাজ দেখতে গেলে স্বামী ও সৎ ছেলে মিলে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে তাকে জোরপূর্বক সিএনজিতে করে তাদের বাসায় নিয়ে গিয়ে ৫-৬ ঘণ্টা শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠিপেটা করে গুরুতর জখম করা হয়। এরপর মামলা করলে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তার ভাতিজা তছকির আলী তাকে উদ্ধার করে নিয়ে আসেন। তিনি আরও জানান, নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কিন্তু এরপরও স্বামী ও সৎ ছেলে আরও ক্ষিপ্ত হয়ে তাকে জমি তাদের নামে দলিল করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করছেন। এরই মধ্যে নিজের ৯৫ শতক জমির মধ্যে ৩০ শতক তিনি সৎ ছেলেকে দিয়েছেন বলেও জানান ভুক্তভোগী। তারপরও তারা আরও ৩০ শতক জমি দখলে নেওয়ার চেষ্টা করছেন এবং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছেন। নিজের জমি ও জীবনের নিরাপত্তা চেয়ে তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিকদের সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে ছাফা মোহাম্মদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার ভাইয়ের মেয়ে রুনা বেগম।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী