সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সভা

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ১২:১৩:৪৯ পূর্বাহ্ন
সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির সভা
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯টায় সাচনা বাজার বটতলায় এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি চিত্তরঞ্জন পালের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. খুরশিদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহসভাপতি রজব আলী, মো. শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদ আল আজাদ, সহসাধারণ সম্পাদক মানিক বণিক, সদস্য আলাউদ্দিন আলাই মিয়া, মনি লাল সরকার, সদস্য স্বপন কুমার রায়, সদস্য আলী আক্কাস মুরাদ, সাংবাদিক মো. বায়েজীদ বিন ওয়াহিদ প্রমুখ।
এ সময় ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতি দীর্ঘদিনের একটি পুরনো ব্যবসায়ী সংগঠন। যা তার নিজস্ব একটি গঠনতন্ত্র অনুযায়ী চলছে। আমরা বাজারের ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তাসহ ব্যবসায়ী সংক্রান্ত সকল সুযোগসুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছি। বাজারে ব্যবসায়ীদেরকে ফুটপাতে দোকান নিয়ে না বসার জন্য বারবার তাগিদ দেওয়া হয়েছে। এছাড়াও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ করা হলেও তারা পুনরায় গলিতে বসে যানজটের সৃষ্টি করছে। এছাড়াও বাজারে একটি মোটরসাইকেল ও অটো স্ট্যান্ড না থাকার কারণে যাত্রী নিয়ে বাজারে গাড়ি ঢোকার কারণে যানজটের সৃষ্টি হয়। এতে করে দোকানের ব্যবসায়ী ও জনসাধারণের মারাত্মকভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা জানতে পেরেছি বাজারে কিছু কিছু পণ্য ক্রয়ের ক্ষেত্রে ইজারাদার কর্তৃক রশিদ ব্যতিত অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে, এ ব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
সভায় বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সমস্যা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বাজার ব্যবস্থাপনা ও শৃঙ্খলা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভা শেষে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় এবং বাজার উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন