সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

অস্থায়ী দোকান উচ্ছেদে অসহায় শারীরিক প্রতিবন্ধীর আহাজারি

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৫৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৫৫:৩১ অপরাহ্ন
অস্থায়ী দোকান উচ্ছেদে অসহায় শারীরিক প্রতিবন্ধীর আহাজারি
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির একমাত্র জীবিকার উৎস অস্থায়ী দোকান উচ্ছেদ করায় মানবিক সংকটে পড়েছে একটি পরিবার। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার কর্মচারীরা ওই দোকানটি সরিয়ে দেন। জানা গেছে, শহরের বিহারী পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে একটি পানের দোকান পরিচালনা করে আসছিলেন শারীরিক প্রতিবন্ধী জামাল মিয়া। তিনি ময়নার পয়েন্টে ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করেন। দোকানটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। পাশাপাশি তিনি পৌর প্রতিবন্ধী সমাজকল্যাণ সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। স্থানীয়দের অভিযোগ, খ্রিস্টান মিশনের সামনের সড়কের ফুটপাত ও ড্রেনের পাশে বর্তমানে আরও অস্থায়ী দোকান বহাল রয়েছে। তবে এসব দোকান অক্ষত থাকলেও কেবল প্রতিবন্ধী জামাল মিয়ার দোকানটিই উচ্ছেদ করা হয়েছে। শনিবার বিকেলে বিহারী পয়েন্ট এলাকার ব্যবসায়ী হাবিব মিয়া, কল্যাণ দাস, ঋতু দাস, রাজু মিয়া ও মেকানিক আলী হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, জামাল মিয়া একজন শারীরিক প্রতিবন্ধী মানুষ। এই ছোট দোকান করেই সে তার পরিবার চালায়। অন্য দোকান রেখে শুধু তার দোকান উচ্ছেদ করা কোনোভাবেই ন্যায্য নয়। উচ্ছেদ করতে হলে সবার ক্ষেত্রেই সমানভাবে করা উচিত, নয়তো তাকে আগের জায়গায় ব্যবসার সুযোগ দেওয়া হোক। উচ্ছেদের পর চরম অনিশ্চয়তায় পড়া জামাল মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, দোকান তুলে দেওয়ার পর থেকে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ছেলে-মেয়েদের ঠিকমতো খাবার দিতে পারছি না। কী করব বুঝে উঠতে পারছি না। আমি শুধু আমার প্রতি ন্যায়বিচার চাই। স্থানীয়দের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পুনর্বিবেচনা করে প্রতিবন্ধী এই মানুষটির জীবিকার ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে উচ্ছেদের ক্ষেত্রে সবার জন্য সমান নীতি অনুসরণ করা হোক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ