সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পূবালী ব্যাংকের ইলেক্ট্রনিক বুথ ও সেল্ফ সার্ভিস সেন্টারের উদ্বোধন গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি

সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-১২-২০২৫ ১১:৫৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১২-২০২৫ ১১:৫৯:২৪ অপরাহ্ন
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে আয়োজিত আড্ডায় সভাপতিত্ব করেন পরিষদের সহ-সভাপতি সাজাউর রহমান এবং সঞ্চালনা করেন সহ-সভাপতি আহমেদ নুর আলবাব। আড্ডায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের উপদেষ্টা বিজন সেন রায়। এ সময় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা করা হয়।
আলোচনায় বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনী পরাজয় নিশ্চিত জেনে পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষদের হত্যা করে। দেশের সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষাগত ভিত্তি দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে ১৪ ডিসেম্বর রাতে পাকিস্তানি বাহিনী তাদের দেশীয় দোসর রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিজ নিজ গৃহ থেকে ধরে নিয়ে নির্মম নির্যাতনের পর হত্যা করে। এ পরিকল্পিত হত্যাযজ্ঞই ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকান্ড- নামে পরিচিত। স্বাধীনতার পর রায়েরবাজার ও মিরপুর বধ্যভূমিতে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়; অনেকের লাশ আজও পাওয়া যায়নি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনায় আরও বক্তব্য রাখেন সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক অনুপ তালুকদার, সদস্য মোহাম্মদ হাবিবুল্লাহ আছকির তালুকদার, সার্জেন্ট (অব.) জিয়াউর রহমান, সুরঞ্জিত গুপ্ত রঞ্জু, সুবল বিশ্বাস, বাসস প্রতিনিধি আমিনুল হক, বাবুল মিয়া, মো. আলী হায়দার ও আদিল আরমান।

উল্লেখ্য, প্রতি শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। এতে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন