সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা

  • আপলোড সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৬:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১২-২০২৫ ০৯:০৮:২১ অপরাহ্ন
‎আল আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক ফলাফল ঘোষণা
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাতীয় পাঠ্যক্রম সিলেবাস ও ইসলামী শিক্ষার সমন্বয়ে আধুনিক মানসম্মত প্রাথমিক শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে চালু হওয়া ঐতিহ্যবাহী আল-আকসা কিন্ডারগার্টেনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‎
রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফলাফল ঘোষনা অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে এক আনন্দঘন ও বরকতময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক মাওলানা আলীখান এর সভাপতিত্বে ও শিক্ষক মুখতার আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সুনামগঞ্জ জেলা শাখার উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. আওলাদ হোসাইন, মাওলানা আশরাফ উদ্দিন, তানযিমুল উম্মাহ মাদ্রাসার মুহতামিম হাফেজ হাসান মাহমুদ ও মাওলানা আসআআদ আহমদ। ‎ ‎
এসময় অভিভাবক সমাবেশে কুরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা, শালীনতা ও ইসলামী আদর্শ গঠনে প্রতিষ্ঠানের ভূমিকার কথা তুলে ধরে প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা জহিরুল ইসলাম বলেন, শিশুদের দীনি ও দুনিয়াবি শিক্ষার সমন্বয়, নামাজ ও আদব-কায়দা চর্চা, নৈতিক চরিত্র গঠন এবং অভিভাবক শিক্ষক পারস্পরিক সহযোগিতার গুরুত্ব নিয়ে পাঠদান করা হয়। ‎এসময় অভিভাবকরা ইসলামী পরিবেশে শিশুদের শিক্ষা গ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান। ‎
অনুষ্ঠানের শেষপর্বে কৃতী শিক্ষার্থীদের হাতে পরীক্ষার ফলাফল ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়। শিশুদের মুখে আনন্দের হাসি ও অভিভাবকদের তৃপ্তি পুরো আয়োজনকে আরও অর্থবহ করে তোলে।
‎বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, আল আকসা ইসলামী কিন্ডারগার্টেন ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে ইসলামী মূল্যবোধ ও জবাবদিহিমূলক মানসম্মত শিক্ষা প্রদানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ‎

এসময় অভিভাবকদের মধ্যে উপস্থিত ছিলেন, আব্দুল ওয়াহাব, জয়নাল আবেদিন, মাওলানা নূর মোহাম্মদ মাসুম, মিজানুর রহমান, মোঃ মনির হোসেন, মোঃ আব্দুল, মোঃ শাহীন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী