সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৩৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৩৯:২০ পূর্বাহ্ন
ধানক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার সোনাপুর বালিহাটি গ্রামের পাশের ধানক্ষেত থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বালিহাটি গ্রামের পাশের ধানক্ষেতে স্থানীয়রা একটি কঙ্কাল দেখতে পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশকে জানায়। পুলিশ ও সিআইডি ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেন। এসময় শত শত স্থানীয় জনতা উপস্থিত থাকলেও কঙ্কালটি উদ্ধারের জন্য কেউ এগিয়ে আসেনি। পরে সদর থানায় কোনো ডোম না থাকায় থানার ওসি মো. রতন শেখ নিজেই ডোমের দায়িত্বে আবির্ভূত হয়ে পুলিশ ও সিআইডি সদস্যদের সহায়তায় কঙ্কাল উদ্ধার করেন। এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ওসি মো. রতন শেখ জানান, ধানক্ষেতে একটি কঙ্কাল দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। আমি নিজেই ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানুষের কঙ্কাল। বয়স খুব বেশি হবে না, ১২-১৪ বছর বয়সের। হয়ত জীবজন্তুর টানা-হিঁচড়ার কারণে চতুর্দিকে ছড়ানো ছিল। কঙ্কালের বিভিন্ন অংশ কুড়িয়ে একত্রিত করেছি। কঙ্কালটি কীভাবে এখানে এলো সেটি তদন্ত করে জানা যাবে। কঙ্কালের ডিএনএ টেস্ট করা হবে। যারা দাবি করবে তাদের সঙ্গে ম্যাচ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন