সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৩:০০ পূর্বাহ্ন
অবৈধ বালু উত্তোলনের দায়ে ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল
স্টাফ রিপোর্টার :: ইজারাবিহীন ধোপাজান ও চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়। রবিবার (১৪ ডিসেম্বর) সুনামগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সদর জোন) এ চার্জশিট দাখিল করা হয়। আসামিরা হলেন সুনামগঞ্জ সদরের কাইয়ারগাঁও গ্রামের মকবুল হোসেন (৪৩), একই এলাকার ওমর (৩৫), শুকুর (৩৮), একই উপজেলার কালিপুর গ্রামের রাজিব মিয়া (৩৬), হুরারকান্দা গ্রামের রমজান (৪৫), বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের বাবুল মিয়া (৩৫), লালপুর গ্রামের মমিন মিয়া (৪৮)। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মোহাইমিনুল হক বলেন, অভিযুক্তরা ২০২৩ সালের জুন পূর্ববর্তী সময় এবং ২০২৪ সালে ৫ আগস্ট পরবর্তী সময়ে ইজারা বহির্ভূত নদীর পাড় থেকে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ব্যতিত বেআইনিভাবে বালু উত্তোলন করে এলাকার ভূমিরূপ, জীববৈচিত্র ও এলাকার সার্বিক পরিবেশ বিনষ্টসহ প্রতিবেশের ক্ষতি সাধন করেছেন। অবৈধভাবে বালি উত্তোলন করে পরিবেশ ও জীববৈচিত্রের ক্ষতিসাধনকারীদের বিরুদ্ধে এ ধরনের আইনানুগ ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পক্ষ থেকে ইজারাবিহীন ধোপাজান ও চলতি নদীতে বেআইনিভাবে ড্রেজার ও বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করার অপরাধে গত ২০২৩ সালের ১৪ জুন সাতজনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় মামলা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন