সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ
দেখার কেউ নেই

দোয়ারাবাজার-শরীফপুর ব্রিজ এখন মরণ ফাঁদ

  • আপলোড সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-১২-২০২৫ ০৯:৪৫:১৫ পূর্বাহ্ন
দোয়ারাবাজার-শরীফপুর ব্রিজ এখন মরণ ফাঁদ
মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী :: দোয়ারাবাজার উপজেলা সদর থেকে সীমান্তের ৪ ইউনিয়নের যোগাযোগের একমাত্র ভরসা চিলাই ও সুরমা নদীর মোহনায় নির্মিত জরাজীর্ণ ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে ছোট-বড় হাজারো যানবাহন চলাচল করার পাশাপাশি হাজার হাজার মানুষ যাতায়াত করে থাকলেও দীর্ঘদিন ধরে কোনো কার্যকর সংস্কার না হওয়ায় এটি এখন ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে। সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির একাধিক স্থানে রেলিং স¤পূর্ণ ভেঙে পড়েছে। সম্প্রতি নতুন করে আরও বেশ কয়েকটি অংশে রেলিং ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পাটাতনের ভাঙন আগের মতোই রয়ে গেছে, যা যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয়দের আশঙ্কা, পাটাতনের ফাঁক দিয়ে কারো পা ঢুকে গেলে স্থায়ী পঙ্গুত্ব কিংবা প্রাণহানির মতো ভয়াবহ পরিণতি নেমে আসতে পারে। এলাকাবাসী জানান, ব্রিজটি শুধু স্থানীয় যোগাযোগ নয়, সীমান্তসংলগ্ন গুরুত্বপূর্ণ একটি সংযোগ পথ হওয়ায় এর গুরুত্ব অত্যন্ত বেশি। অথচ প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে। শরীফপুর গ্রামের বাসিন্দা হাজী মহিবুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি এখন চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এরপরও প্রতিনিয়ত ভারী যানবাহন চলাচল করছে। যে কোন সময় ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনাও ঘটে যেতে পারে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে। ভূজনা গ্রামের আবুল হোসেন বলেন, উপজেলা সদরের এই ব্রিজটির বেহাল অবস্থা দেখার কেউ নেই। একাধিক স্থানে পাটাতন ও ঢালাই ভেঙে বড় গর্ত হয়ে ঝুঁকিপূর্ণ হলেও নিয়মিত ট্রাকসহ ভারী যান চলাচল করছে। গাড়ী উঠলে ব্রিজ কাঁপে। ব্রিজটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হলেও দেখার কেউ নেই। বড় ধরনের দুর্ঘটনার পর সচেতন হয়ে তো কোন লাভ নেই। দ্রুত সংস্কার এখন সময়ের দাবি। জাতীয় মানবাধিকার সোসাইটির সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক স¤পাদক ও উপজেলা সভাপতি আব্দুল আউয়াল বলেন, এখনই ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যার দায় এড়ানোর সুযোগ থাকবে না। এ ব্যাপারে জানতে চাইলে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ বলেন, ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ। ইতিমধ্যে সংস্কারের জন্য এডিপির বরাদ্দ হয়েছে, তবে এখনও টেন্ডার হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ