সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

অর্ধসমাপ্ত সেতু, অব্যবস্থাপনার প্রতীক

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:০০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:০০:২১ পূর্বাহ্ন
অর্ধসমাপ্ত সেতু, অব্যবস্থাপনার প্রতীক
তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের পাটলাই নদীর ওপর নির্মাণাধীন সেতুটি আজ কেবল একটি অসমাপ্ত অবকাঠামো নয় - এটি রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর কাজ দেড় বছর ধরে বন্ধ পড়ে থাকায় ভোগান্তিতে পড়েছেন লক্ষাধিক মানুষ। দীর্ঘদিনের স্বপ্নের এই সেতু বাস্তবে রূপ নেওয়ার আগেই হতাশার কারণ হয়ে উঠেছে। ২০১৯ সালে শুরু হওয়া প্রকল্পটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার পর হঠাৎ করে নির্মাণকাজ বন্ধ হয়ে যাওয়া প্রশ্ন তোলে প্রকল্প ব্যবস্থাপনা নিয়ে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের আগস্টের পর ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে এলাকা ছেড়ে চলে যায়। এর ফলে সেতুর দুই পাশের সংযোগ সড়কের মাটি বর্ষায় ধসে পড়ছে, খাল-বিল ভরাট হচ্ছে এবং অসমাপ্ত কাঠামোর রডে মরিচা ধরে কোটি টাকার সরকারি স¤পদ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। এ অবস্থার সবচেয়ে বড় শিকার স্থানীয় সাধারণ মানুষ। ঝুঁকিপূর্ণ সংযোগ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যানবাহন চালকরা। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী সবাই এই অবহেলার মূল্য দিচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। একটি গুরুত্বপূর্ণ সেতু যেখানে মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেখানে সেটিই আজ আতঙ্কের কারণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, দায় এড়ানোর সংস্কৃতি। একদিকে ঠিকাদার বিল পরিশোধ না পাওয়ার কথা বলছেন, অন্যদিকে সংশ্লিষ্ট দপ্তর বরাদ্দ সংকটের কথা জানাচ্ছে। কিন্তু এই টানাপোড়েনে সাধারণ মানুষের দুর্ভোগের দায় কে নেবে? প্রকল্প শুরু করার আগে অর্থের নিশ্চয়তা ও সময়সীমার বাস্তব পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা কি দায়িত্বশীল সিদ্ধান্ত ছিল? এলজিইডি ও উপজেলা প্রশাসনের আশ্বাস আশাব্যঞ্জক হলেও শুধু আশ্বাসে সমস্যার সমাধান হয় না। দ্রুত বরাদ্দ নিশ্চিত করে ঠিকাদারকে কাজ শেষ করতে বাধ্য করা, প্রয়োজনে চুক্তি বাতিল করে বিকল্প ব্যবস্থা নেওয়া এবং প্রকল্প ব্যবস্থাপনায় কঠোর নজরদারি নিশ্চিত করাই এখন সময়ের দাবি। পাটলাই নদীর সেতু কেবল একটি যোগাযোগ স্থাপনা নয়, এটি এই অঞ্চলের অর্থনীতি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেড় বছর ধরে পড়ে থাকা এই সেতু অবিলম্বে স¤পন্ন না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে, আর মানুষের আস্থাহীনতা গভীর হবে। আমাদের মনে রাখতে হবে, উন্নয়ন মানে কেবল ভিত্তিপ্রস্তর স্থাপন নয়, সময়ে কাজ শেষ করাই প্রকৃত উন্নয়ন। তাহিরপুরের মানুষ আর আশ্বাস নয়, চায় কার্যকর পদক্ষেপ। এখনই যদি এই অর্ধসমাপ্ত সেতুর দিকে নজর না দেওয়া হয়, তবে এটি ভবিষ্যতে ব্যর্থ উন্নয়ন প্রকল্পের উদাহরণ হিসেবেই জায়গা করে নেবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ