সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ধানের শীষ নির্বাচিত হলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : কলিম উদ্দিন মিলন

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:০৭:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:০৭:২৯ পূর্বাহ্ন
ধানের শীষ নির্বাচিত হলে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : কলিম উদ্দিন মিলন
দোয়ারাবাজার প্রতিনিধি :: ছাতক-দোয়ারাবাজার আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক স¤পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে যদি বিএনপির প্রার্থীর প্রতি জনগণের আস্থা ও ভোট পড়ে এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী নির্বাচিত হন, তাহলে ছাতক ও দোয়ারাবাজারে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড তৈরি করে দেওয়া হবে। এই সেবা কার্যকর হলে পরিবারভিত্তিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করবে। মিলন তার বক্তৃতায় আরও বলেন, বর্তমান কঠিন অর্থনৈতিক সময়ে সাধারণ মানুষের প্রাত্যহিক প্রয়োজন মেটাতে সুনির্দিষ্ট ও প্রতিক্রিয়াশীল সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য নিয়মিত আর্থিক বা খাদ্য সহায়তা প্রদানের ব্যবস্থা নেয়া হবে -এমনকি অনেকে সামাজিক মাধ্যম ও স্থানীয় প্রচারণায় উল্লেখ করছেন যে এর পরিধিতে প্রতি পরিবারের জন্য মাসিক নির্দিষ্ট অনুদান বা সমপরিমাণ খাদ্য সহায়তা রাখার পরিকল্পনা রয়েছে। বক্তব্যকালে মিলন নির্বাচনী ইস্যু ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন। তিনি আশ্বাস দেন যে নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে জোরদার কাজ করা হবে- বিশেষত ছাতক-দোয়ারাবাজার রাস্তাঘাট, বন্যা নিরোধ ও কৃষি সেচ সংক্রান্ত প্রকল্পে অগ্রাধিকার দেয়া হবে। একই সঙ্গে তিনি বলেন, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোগকে সমর্থন করে অর্থনৈতিক পুনর্গঠন সম্ভব। বুধবার বিকেলে উপজেলার বোগলাবাজার বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় কলিম উদ্দিন আহমেদ মিলন উপর্যুক্ত কথা বলেছেন। জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শফিকুল আলম সালেক-এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুল আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য জহিরুল ইসলাম সানি’র যৌথ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এমএ বারী, উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খসরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাস্টার সবির আহমদ। অনুষ্ঠানে উপজেলা ও বোগলাবাজার ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী