সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

বিল দখল করে মাছ লুটের অভিযোগ

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:০৬:৩৭ পূর্বাহ্ন
বিল দখল করে মাছ লুটের অভিযোগ
জামালগঞ্জ প্রতিনিধি :: জামালগঞ্জে এক মৎস্যজীবীর বিল দখল করে প্রায় ৪ লাখ টাকার মাছ লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার অভিযোগটি দায়ের করেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত যুগলচরণ দাসের ছেলে যুবরাজ দাস। অভিযোগ সূত্রে জানাযায়, ১৪২৬ বাংলা থেকে ১৪৩১ বাংলা সন পর্যন্ত ইজারা নেন গোপালপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড। বিলে মাছের নিরাপদ আবাসস্থল হিসেবে প্রায় ১০ লাখ টাকার বাঁশ কাটা ফেলা হয়। দুজন পাহারাদার নিয়োগ দেয়া হয়। হঠাৎ করে গত প্রায় ৩ মাস পূর্বে থেকে শেরমস্তপুর গ্রামের নয়মুল্লাহর ছেলে ফারুক মিয়া তার ভাই ফরুক মিয়া, মৃত মাহমুদ আলীর ছেলে কামরুল ইসলাম এবং চাঁনপুর গ্রামের মৃত উমরচান বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস ও তার ছেলে বিপ্লব বিশ্বাসসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জনের সাথে জলমহাল নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের এক পর্যায়ে উল্লেখিত লোকজন ইজারাদারদের গালাগালি করে। এতে কেউ হস্তক্ষেপ করতে চাইলে তাদেরকেও গালমন্দ করে। তাছাড়া একাধিক দিন বিল থেকে মাছ আহরণ করে। সর্বশেষ গত ৮ সেপ্টেম্বর বিবাদীরা সন্ধ্যার দিকে দলবল নিয়ে বিলে নেমে আনুমানিক প্রায় ৪ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়। এতে বাধা দিলে তারা দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং ঘটনাস্থলে বেধড়ক মেরে জখম করেছে। এছাড়াও হামলাকারীরা হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, এ বিষয়ে থানায় একটি অভিযোগ নিয়ে এসেছিল। যেহেতু এটি ভূমি সংক্রান্ত তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে তাদেরকে যেতে বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন