সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

মধ্যনগর ও ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৮:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১২-২০২৫ ০৯:১৮:২৯ পূর্বাহ্ন
মধ্যনগর ও ধর্মপাশায় দুই আসামি গ্রেফতার
ধর্মপাশা ও মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার পৃথক দুটি গ্রামে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়াজেদ আলী খান (৫৫) ও সজলু তালুকদার (৪২) নামের দুইজন আসামিকে গ্রেফতার করেছে মধ্যনগর ও ধর্মপাশা থানা পুলিশ। ওয়াজেদ আলী ধর্মপাশা উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক স¤পাদক ও সজল তালুকদার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মধ্যনগর উপজেলা শাখার সহ সভাপতি পদে রয়েছেন। ধর্মপাশা ও মধ্যনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ২৭ নভেম্বর মধ্যনগর থানায় ও গত বছরের ৭ ডিসেম্বর ধর্মপাশা থানায় বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা হয়। মধ্যনগর থানার মামলায় মধ্যনগর উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মধ্যনগর উপজেলা শাখার সহ সভাপতি সজলু তালুকদারকে নিজ বসতঘরের ভেতর থেকে সন্দিগ্ধ আসামি হিসেবে মঙ্গলবার রাত ১১টার দিকে ও ধর্মপাশা থানার মামলায় ধর্মপাশা উপজেলার দক্ষিণ নোয়াগাঁও গ্রামের বাসিন্দা উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক স¤পাদক ওয়াজেদ আলী খানকে নিজ বসতঘরের ভেতর থেকে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতার করা হয়। বুধবার সকালে তাদের দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মধ্যনগর থানার ওসি এ কে এম সাহাবুদ্দিন শাহীন পিপিএম ও ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স