জগন্নাথপুরে দুই আসামি গ্রেফতার
- আপলোড সময় : ১৮-১২-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১৮-১২-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর থানা পুলিশের অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জগন্নাথপুর থানাধীন চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ আব্দুল গফুর (৫১) ও ফৌঃকাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক আরো ১ জনসহ ২ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে থানার এসআই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশদল অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জগন্নাথপুর থানার মামলা নং-১২, তারিখ- ১৯/১১/২০২৪ ইং, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৪৩৬/৩৮০/১১৪ পেনাল কোড এর তদন্তে সন্দিগ্ধ আসামি মোহম্মদ আব্দুল গফুর (৫১)-কে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে জগন্নাথপুর থানার জিডি নং-৬৬৮, তাং-১৭/১২/২০২৫ খ্রিঃ, ধারা-ফৌঃ কাঃ বিঃ ১৫১ মূলে আসামী মোজায়েল ইসলাম (২৩), পিতা-সামত আলী, সাং-পাড়ারগাঁওকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বৃহস্পতিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জগন্নাথপুর প্রতিনিধি