সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

অপরাধ দমনে হার্ডলাইনে পুলিশ

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:৩৫:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:৩৭:০৬ পূর্বাহ্ন
অপরাধ দমনে হার্ডলাইনে পুলিশ
শহীদনূর আহমেদ ::
নানা ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে সুনামগঞ্জ পুলিশ বিভাগ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনাকে সামনে রেখে কোনো বিশেষ গোষ্ঠী বা দল যাতে নাশকতা সৃষ্টি না করতে পারে সেই লক্ষ্যে পরিচালিত হচ্ছে বিশেষ অভিযান ডেভিল হান্ট অপারেশন ফেইজ-২। গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। সকল ধরনের অপতৎপরতা রুখতে পুলিশ বদ্ধপরিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নাশকতার পরিকল্পনা ঠেকাতে জেলাব্যাপী ডেভিল হান্ট অপারেশন চালিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্দেহভাজন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গত তিন দিনে সুনামগঞ্জ সদর উপজেলায় ৭ জনসহ দিরাই, শাল্লা, শান্তিগঞ্জ, ছাতক, দোয়ারাবাজার, ধর্মপাশা, মধ্যনগরসহ বিভিন্ন উপজেলায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী মামলাসহ নাশকতামূলক বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গত এক সপ্তাহে সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ পণ্য, মাদকদ্রব্য, চোরাই গরু, অবৈধ ড্রেজার জব্দ করেছে সদর থানা পুলিশ। এসব ঘটনায় আটক করা হয়েছে অন্তত দুইজনকে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ৩টি ড্রেজার জব্দ করা হয়েছে। বালু লুট ঠেকাতে ধোপাজান-চলতি নদীর প্রবেশপথের মোহনায় চেকপোস্ট বসানো হয়েছে। নদী ও সড়ক পথে বালু লুট বন্ধে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। গত ১৭ ডিসেম্বর অভিযান চালিয়ে সুরমা নদী দিয়ে পাচার হওয়ার সময় ৩১টি ভারতীয় গরুসহ ২ জনকে আটক করে পুলিশ। একই দিন পৃথক অভিযানে ৪৮ লাখ টাকা মূল্য ভারতীয় কাপড়সহ বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়। ১৮ ডিসেম্বর সদর উপজেলার জয়নগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫ লাখ ৪ হাজার পিস ভারতীয় নাসির বিড়ি আটক করা হয়। যার বাজার মূল্য ৩৬ লাখ বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এছাড়া সকল ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে জানিয়ে সদর থানার ওসি রতন শেখ বলেন, যেসকল অভিযান পরিচালনা হয়ে তার পৃথক পৃথক মামলা হচ্ছে।
স্থানীয়রা তথ্য দিয়ে সহযোগিতা করছেন। অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রাকিবুল হাসান রাসেল বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। ডেভিল হান্ট অপারেশন অব্যাহত রয়েছে বলে জানান তিনি। এছাড়াও ওসমান হাদি নিহতের ঘটনাকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ঠেকাতে টহল জোরদারের পাশাপাশি বৃদ্ধি করা হয়েছে নজরদারি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স