সুনামগঞ্জ , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ দিরাইয়ে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ জলাবদ্ধতা নিরসনে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন নির্মাণ হচ্ছে জয়কলস হাইওয়ে পুলিশের নিজস্ব ভবন রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন জামালগঞ্জে ৬৭ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ‎জামালগঞ্জ প্রেসক্লাবের সঙ্গে নবনিযুক্ত ইউএনওর মতবিনিময় সভা নিজের অর্থে গড়া বাড়িতেই উঠতে পারছেন না মেক্সিকো প্রবাসী সাজেদা ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী লিবিয়া-গ্রিসে মানবপাচার, ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১ চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না সুনামগঞ্জ সংখ্যালঘু নিরাপত্তায় পূজা উদ্যাপন ফ্রন্টের ৭ দফা দাবি যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী দোয়ারাবাজারে ভিডিও কনফারেন্সে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোবিন্দগঞ্জে স্কুলছাত্রকে মারধর ‎ক্ষতিগ্রস্ত বর্গাচাষীদের পাশে ইউএনও সঞ্জয় ঘোষ ইরা’র ‘লাইট’ প্রকল্পের শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময় সভা সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী আহত, প্রতিবাদে মানববন্ধন লন্ডনে হাসনাত আবদুল্লাহর অনুষ্ঠান ঘিরে বিক্ষোভ, ডিম নিক্ষেপ

সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১৩,৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৮:৫৫:৫৫ পূর্বাহ্ন
সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ১৩,৫০০ টাকা বাস্তবায়নের দাবিতে হোটেল শ্রমিকদের বিক্ষোভ
টেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরির গেজেট অবিলম্বে বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ৮ ঘণ্টা শ্রমদিবস কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন। শুক্রবার বিকেলে শহরের রায়পাড়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে লাল পতাকা হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সুনামগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত উদ্দিন চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ স¤পাদক সাইফুল আলম ছদরুল, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি লিলু মিয়া, বর্তমান সভাপতি সুরঞ্জিত দাস, সাধারণ স¤পাদক টিটু দাস, সদস্য মতিউর রহমান ও সৌরভ দাস, মহিলা নেত্রী মরিয়ম বেগম, সুনামগঞ্জ সদর উপজেলা রিকশা-ভ্যান শ্রমিক সংঘের সভাপতি মো. আব্দুর রউফ, পৌর কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বিনন্দ কর প্রমুখ। বক্তারা বলেন, চলতি বছরের ৫ মে সরকার হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে। নিয়ম অনুযায়ী যে মাসে গেজেট প্রকাশ হয়, সেই মাস থেকেই ঘোষিত মজুরি কার্যকর হওয়ার কথা। অথচ প্রায় আট মাস অতিবাহিত হলেও অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁয় গেজেট অনুযায়ী মজুরি প্রদান করা হচ্ছে না। তারা আরও বলেন, শ্রম অধ্যাদেশ-২০২৫-এর ২৮৯ ধারায় গেজেট অনুযায়ী মজুরি পরিশোধ না করলে সংশ্লিষ্ট মালিকের এক বছর পর্যন্ত কারাদ- এবং ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। একই সঙ্গে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিশোধের কথাও উল্লেখ রয়েছে। কিন্তু এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করছে না। বক্তারা জানান, এ দাবিতে গত ২০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ সুইটমিট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি সুনামগঞ্জ জেলা হোটেল রেস্তোরাঁ মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ অবস্থায় শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সারাদেশের বিভিন্ন সংগঠন নিয়ে ‘হোটেল-রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত ন্যূনতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন সংগ্রাম পরিষদ’ গঠন করা হয়েছে বলে জানান বক্তারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে ন্যূনতম মজুরি বাস্তবায়ন, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং ৮ ঘণ্টা শ্রমদিবস কার্যকর না হলে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে সারাদেশে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে কর্মবিরতি পালন করা হবে। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ

ভুয়া প্রেগন্যান্সি রিপোর্ট দিয়ে কিশোরকে ফাঁসানোর চেষ্টা, থানায় অভিযোগ