সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের

ছোট এক মামলায় শূন্য রয়েছে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ : উপদেষ্টা বিধান রঞ্জন রায়

  • আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:০৩:০৪ পূর্বাহ্ন
ছোট এক মামলায় শূন্য রয়েছে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ : উপদেষ্টা বিধান রঞ্জন রায়
সুনামকণ্ঠ ডেস্ক :: একটি ছোট মামলার জটিলতায় দেশের ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য পড়ে আছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি জানান, এই শূন্য পদের কারণে একদিকে যেমন বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে সহকারী শিক্ষকরাও পদোন্নতি বঞ্চিত হচ্ছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে শিল্পকলা একাডেমিতে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় বলেন, একটি ছোট মামলার জন্য ৩২ হাজার স্কুলের প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষক ছাড়া স্কুল চলবে কী করে? আমাদের সহকারী শিক্ষকগণ কোনো প্রমোশন ছাড়াই শিক্ষকতা করে যাচ্ছেন, আমরা তাদের পদোন্নতি দিতে পারছি না। যদি এই ৩২ হাজার পদে পদোন্নতি দেওয়া যেত, তবে সমসংখ্যক সহকারী শিক্ষকের পদ শূন্য হতো এবং ৩২ হাজার বেকারের কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো। তিনি আরও জানান, এই আইনি জটিলতা নিরসনে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উপদেষ্টা বলেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সবাইকে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকে এগিয়ে আসতে হবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, দেশকে এগিয়ে নিতে হলে সুশৃঙ্খল জনগোষ্ঠীর প্রয়োজন, আর সেই শৃঙ্খলাবোধ তৈরির মূল ভিত্তি হতে পারে একটি প্রাথমিক বিদ্যালয়। জেলা প্রশাসক মো. তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এনডিসির পরিচালক (প্রশিক্ষণ) মো. কামরুল হাসান, সিলেট বিভাগের বিভাগীয় উপপরিচালক রফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন

কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন