জামালগঞ্জে ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেফতার
- আপলোড সময় : ২০-১২-২০২৫ ০৯:০৫:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-১২-২০২৫ ০৯:০৫:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
জামালগঞ্জে চলমান ডেভিল হান্ট অপারেশন ফেজ-২ এর অংশ হিসেবে মো. আল-আমিন (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. আল-আমিন জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং জামালগঞ্জের উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ স¤পাদক বলে জানা গেছে। তিনি পূর্ব লম্বাবাঁক গ্রামের জাহেদ আলীর ছেলে।
পুলিশ সূত্র জানায়, বৃহ¯পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী জানান, ডেভিলহান্ট অভিযানে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ