সুনামগঞ্জ , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির শহরে জলাবদ্ধতাসহ নাগরিক দুর্ভোগ নিরসনের দাবি অপরাধমুক্ত সুনামগঞ্জ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জামালগঞ্জে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত হচ্ছে বসতভিটা, আমন ফসল নিয়ে শঙ্কায় কৃষক জামায়াতে ইসলামী থেকে ‘ইসলামী’ শব্দ বাদ দেওয়ার দাবি যুবদল সভাপতির জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনে প্রস্তুতিমূলক সভা জেলা পুলিশের অনলাইনভিত্তিক কুইজে প্রথম জেলা ছাত্রদলের সভাপতি পাহাড়ি ঢলে ভেঙেছে আছিয়ার শেষ আশ্রয়, অনিশ্চয়তায় জীবন ছাতক পৌরসভার টেকসই উন্নয়নে আইইউজিআইপি’র সভা জগন্নাথপুর পৌরসভার ২২ কোটি ৫০ লক্ষ টাকার বাজেট ঘোষণা অস্তিত্ব সংকটে পান্ডারখাল বাঁধ ওয়ার্ল্ড ভিশনের শিশুদের বার্ষিক সমাবেশ, ২ হাজার ৭৫০ শিশুর মাঝে উপহার বিতরণ সক্রিয় মাদক কারবারি চক্র মাদক, ছড়িয়ে পড়ছে শহর থেকে গ্রামে দিরাই বিএনপিতে বিরোধ চরমে একপক্ষের বহিষ্কারের সুপারিশ, অপরপক্ষের উন্নয়ন সভার ডাক এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা

পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৪ ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৪ ০৯:১৫:৩৯ পূর্বাহ্ন
পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
সুনামকণ্ঠ ডেস্ক :: মধ্যনগরে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে দুই শিশু এবং ছাতকে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামে ডোবার পানিতে ডুবে দেড় বছর বয়সী তোয়ামণি নামে এক শিশু মারা যায়। সে গোলগাঁও গ্রামের রফিকুল ইসলামের মেয়ে। অপরদিকে, উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে বেলা ১১টার দিকে তাসপিয়া আক্তার (৭) নামে এক শিশু বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে মারা গেছে। সে সাতুর গ্রামের হবি রহমানের মেয়ে। স্থানীয় সূত্রে জানাগেছে, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে বাড়ির সামনে খেলতে গিয়ে ডোবার পানিতে পড়ে মারা যায় বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের গোলগাঁও গ্রামের দেড় বছর বয়সী শিশু তোয়ামণি। অপরদিকে সকাল ১১টার দিকে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর গ্রামে শিশু তাসফিয়া তার মাকে পাশের বাড়িতে খোঁজতে গিয়ে বাড়ির সামনের ডোবায় পড়ে মারা যায় সে। অপরদিকে, ছাতকের চরমহল্লা ইউনিয়নের শাখাইতি গ্রামে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে উনায়েস আহমদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শাখাইতি গ্রামের সাব্বির আহমদের পুত্র। শুক্রবার রাতে কামারখাল নদীতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। উনায়েস আহমদের জানাজা শনিবার সকাল ১০টায় শাখাইতি জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ

উদ্বোধনেই থমকে আছে সদর হাসপাতালের আইসিইউ