সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ১২:০৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ১২:১০:৫৬ পূর্বাহ্ন
খেলাফত মজলিসের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার ::
খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, প্রচলিত সমাজ কাঠামোর পরিবর্তনের লক্ষ্যে আদর্শহীন, সুবিধাবাদী, দুর্নীতিপরায়ণ, অসৎ ও স্বৈরাচারী নেতৃত্বের অবসান ঘটিয়ে জনগণের আস্থাভাজন সৎ, আদর্শবান নেতৃত্ব ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে এবং চলমান রাজনৈতিক বাস্তবতায় সমাজ-রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন কায়েমে সর্বত্র বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমীরে মজলিস উপর্যুক্ত কথাগুলো বলেন। জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান, কেন্দ্রীয় শ্রম বিষয়ক স¤পাদক ও শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক মুহাম্মদ আব্দুল করীম। বিশেষ অতিথির বক্তব্যে নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ক্ষোভ প্রকাশ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি। আজও ওসমান হাদির মতো সত্যিকারের দেশপ্রেমিকরা সন্ত্রাসী হামলার শিকার হচ্ছেন। যা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে অত্যন্ত দুঃখজনক। তাই আমরা অবিলম্বে হাদির খুনিদের বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণের জোর দাবি জানাচ্ছি। জেলা শাখার সাধারণ স¤পাদক মাওলানা আখতার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নূরুল ইসলাম ও আখতার হুসাইন আতিকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাখাওয়াত হোসেন মোহন সুনামগঞ্জ - ২, হাফিজ মাওলানা আব্দুল কাদির সুনামগঞ্জ - ৫, এডভোকেট মো. ফজর আলী সুনামগঞ্জ-১। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, মো. মোস্তফা কামাল, মাওলানা খলিল আহমদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সহ সাংগঠনিক স¤পাদক মো. শাহীন, সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাস্টার মকবুল হোসেন, সহ সভাপতি মাওলানা ছদরুল আমীন, সুনামগঞ্জ জেলা সহ প্রচার স¤পাদক কে এম সোলাইমান আহমদ তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুল ইসলাম, প্রশিক্ষণ স¤পাদক মাওলানা ফারুক আহমদ, সিলেট মহানগরীর প্রশিক্ষণ স¤পাদক মাওলানা মাসুক আহমদ, সুনামগঞ্জ জেলা অফিস স¤পাদক মাওলানা আলী খান, সহ অফিস স¤পাদক মাওলানা আতাউল হক, শ্রম বিষয়ক স¤পাদক মাওলানা নূরুল ঈমান, দাওয়াহ বিষয়ক স¤পাদক মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক স¤পাদক মাওলানা আলী আকবর, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, যুব মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি কে এম মোশাহিদ আলী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য মাওলানা জহিরুল ইসলাম, হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা জসীম উদ্দিন, নির্বাহী সদস্য হাফিজ মাওলানা আবু তালহা, ইসলামী যুব মজলিস সুনামগঞ্জ জেলা সাংগঠনিক স¤পাদক হাফিজ মাওলানা তহুর আহমদ নোমান, খেলাফত মজলিস বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, সুনামগঞ্জ সদর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা সুহেল আহমদ, সিলেট কোতোয়ালি পশ্চিম থানা সহ সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, জগন্নাথপুর পৌর সাধারণ স¤পাদক মো. আমিনুল হক, তাহিরপুর উপজেলা সাধারণ স¤পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ স¤পাদক মাওলানা মুজিবুর রহমান, দিরাই পৌর আহ্বায়ক মাওলানা আবিদ নূর, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ স¤পাদক মো. জহুরুল ইসলাম, খেলাফত মজলিস ছাতক উপজেলা সহ সভাপতি কেএম সালেহ আহমদ, দোয়ারা উপজেলা উপদেষ্টা মাওলানা আজিজুর রহমান, হাফিজ মাওলানা রশীদ আহমদ, হাফিজ মাওলানা আব্দুল হাই। এছাড়া আরো বক্তব্য রাখেন মাওলানা কামরুল ইসলাম, মাওলানা ওলীউজ্জামান, নূর আহমদ মাছুম, হারিছ আলী, মাওলানা আব্দুস সামাদ রায়হান, মাওলানা আব্দুর রহমান জামি, গয়াছ উদ্দিন, মুফতি দিলোয়ার হোসাইন, মাওলানা জুনাইদ আহমদ, ফয়জুর রহমান তালুকদার, ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, মাওলানা শিব্বির আহমদ, মাওলানা আব্দুল লতিফ, মাওলানা খালেদ আহমদ, ক্বারী হোসাইন আহমদ, মাওলানা ওবায়দুল্লাহ শাকিল, মাওলানা রোকন উদ্দিন প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স