সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

দরগাপাশা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা

  • আপলোড সময় : ২১-১২-২০২৫ ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-১২-২০২৫ ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন
দরগাপাশা ইউনিয়নে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা
শান্তিগঞ্জ প্রতিনিধি :: শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়ার উদ্যোগে দরগাপাশায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ চিকিৎসা কার্যক্রম চলে। চক্ষু শিবিরে পশ্চিম পাগলা, দরগাপাশা, পূর্ব পাগলা ও পূর্ব বীরগাঁও - এই চার ইউনিয়নের চার শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ সময় সাধারণ চক্ষু রোগের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি মিয়া জানান, মাইকিংয়ের মাধ্যমে চার ইউনিয়নের সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র মানুষদের চিকিৎসা শিবিরে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়। অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারছেন না, তাদের জন্য এই উদ্যোগ একটি বড় সুযোগ। তিনি বলেন, স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষাখাতেও আমরা কাজ করতে চাই। ২০২৬ সালের মধ্যে শিক্ষায় আমার ইউনিয়নকে আরও এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করছি। বিশেষ করে প্রবাসীদের সহযোগিতা প্রত্যাশা করছি। ভবিষ্যতে সব ধরনের সেবা সম্প্রসারণের মাধ্যমে দরগাপাশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার লক্ষ্য। দিনব্যাপী চক্ষু শিবির পরিদর্শন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাব্বির আহমদ, ছালেক উদ্দিন, মুকিত মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়া, যুবদল নেতা মনছুর উদ্দিন, শ্যামল চৌধুরী, জুলাই যোদ্ধা আলী আহমদ দুলাল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুল করিম মাছুম এবং ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মশিউর রহমান রাজাসহ আরও অনেকে। চিকিৎসা সেবা গ্রহণকারী আক্তাপাড়া ফাজিল মাদ্রাসার ফাজিল বর্ষের ছাত্রী কলি আক্তার এবং ইসলামপুর গ্রামের ৮৫ বছর বয়সী বাউল শিল্পী নূর আলী বলেন, “এখানে খুব সহজেই বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছি। চিকিৎসা মান ভালো। এই উদ্যোগ গ্রহণ করায় চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই।”

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন