সুনামগঞ্জ , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন পৈতৃক সম্পত্তির রেকর্ড সংশোধন ও স্বত্ব ফেরতের দাবি হাওরে স্কুলযাত্রায় জীবনের ঝুঁকি, নিরাপদ নৌযান এখনো অধরা ১৬১৩ শিক্ষকের পদ শূন্য, ৪৫১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক মইয়ার হাওরে নৌকাডুবিতে নিহত ২, নিখোঁজ ২, ভবানীপুরে শোকের মাতম জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি বালুর নিচে হাজার বিঘা কৃষিজমি, বোরো আবাদ নিয়ে শঙ্কা হবিগঞ্জে সারজিস ও নাসীরুদ্দীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা সরকার নৈতিক দিক থেকে দেশ পরিচালনার অধিকার হারিয়েছে : জামায়াত আমির একটি মহল সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করছে : মির্জা ফখরুল আরও স্পষ্ট হয়ে উঠেছে বিভক্তির চিত্র, ৬ ও ৮ আগস্ট পৃথক সমাবেশের ডাক উড়াল সড়ক প্রকল্প পরিদর্শনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি, ধর্ষকের ফাঁসির দাবি ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪ দাবি মেনে নতুন টোল নির্ধারণ, নদীপথে স্বাভাবিক হচ্ছে পণ্য পরিবহন সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখানোর আদেশ স্থগিত তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত : দীনেশ ত্রিবেদী চার্জশিট থেকে মূল আসামিসহ ৯ জনের নাম বাদ দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন ধোপাজান-চলতি নদীতে বালু লুট বন্ধের দাবি মানব সমাজ, সৃজনশীলতা ও সভ্যতার বিবর্তন : সৃষ্টি ও ধ্বংসের এক অনন্ত মহাকাব্য

অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড, ৩ লাখ টাকা জরিমানা

  • আপলোড সময় : ২২-১২-২০২৫ ০৮:৩২:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১২-২০২৫ ০৮:৩২:৪২ পূর্বাহ্ন
অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে কারাদন্ড, ৩ লাখ টাকা জরিমানা
জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুরে অবৈধভাবে মাটিকাটার দায়ে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদ-সহ অর্থদ- প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিনের নেতৃত্বে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে স্থানীয় সমধল নোয়াগাঁও গাঙ্গের পাড় এলাকায় হাওর ও সরকারি রাস্তা সংলগ্ন জায়গা হতে এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদ- ও ৩ লক্ষ টাকা অর্থদ-, অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। অন্য আসামিরা পালিয়ে যাওয়ায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহসীন উদ্দিন জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন, জগন্নাথপুরের এ ধরনের অভিযান চলমান থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন

গনবিজ্ঞপ্তি--সুনামগঞ্জ জেলা প্রশাসন