সুনামগঞ্জ , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশি, কোনো বৈষম্য থাকবে না : এমপি কামরুজ্জামান কামরুল মেয়েকে হারিয়েছেন পানিতে, এখন অন্য শিশুদের বাঁচাতে সাঁতার শেখান বাবা লোকজ পরিবেশনায় চিত্রায়িত হল সাংস্কৃতিক ঐতিহ্য অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী সুনামগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী উদযাপন সংখ্যাগুরু-সংখ্যালঘু নয়, আমরা সবাই গর্বিত বাংলাদেশি: প্রধানমন্ত্রী যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেললো বাংলাদেশ, খেলাপি ঋণে বিশ্বে শীর্ষে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার কয়েক হাজার মানুষের উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা বিশ্বম্ভরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের জ্বালানি সংকট কাটাতে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী হাওরে ধানের বাজার মন্দা, চালের বাজার ঊর্ধ্বমুখী দিরাই বিএনপিতে ঐক্য নেই, বাড়ছে বিভক্তি লুট হওয়া অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হচ্ছে : র‌্যাবের মহাপরিচালক খেলাপি ঋণ আবারও ৬ লাখ কোটি টাকা ছাড়ালো আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হাওর ও কৃষক-মৎস্যজীবীদের রক্ষায় ১০ দফা দাবি সিলেটে দেশের প্রথম সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধ প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন, যা বললেন মন্ত্রী

ফসলি জমির মাটি বিক্রি : একজনকে ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ২৩-১২-২০২৫ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১২-২০২৫ ০৮:৪৬:৪৭ পূর্বাহ্ন
ফসলি জমির মাটি বিক্রি : একজনকে ৫০ হাজার টাকা জরিমানা
দোয়ারাবাজার প্রতিনিধি :: দোয়ারাবাজারে অবৈধভাবে ফসলি জমির উপরিস্তরের মাটি বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের শান্তিপুর হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শান্তিপুর গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালানো হয়। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী বাগড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আকলছ মিয়া (৩৫)-কে ৫০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। পাশাপাশি তাকে অবিলম্বে অবৈধ মাটি উত্তোলন কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সুশান্ত কুমার সিংহ বলেন, ফসলি জমির মাটি বিক্রির বিষয়ে তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বালু ও মাটি উত্তোলন ও বিক্রির কোনো সুযোগ নেই। এ ধরনের অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী

অযত্ন-অবহেলায় অকেজো কোটি টাকার রেসকিউ বোট, সেবাবঞ্চিত হাওরবাসী