সুনামগঞ্জ , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা ফ্যামিলি কার্ডে টাকা দাবি বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ, মাঠে তথ্য সংগ্রহকারী কর্মী স্ত্রী আটকের পর অসুস্থ ছাত্রলীগ নেতা, পরিবারের দাবি নির্যাতন, পুলিশের অস্বীকার ঐতিহাসিক বাঁশতলায় নান্দনিক স্থাপনার নামকরণ নিয়ে ক্ষোভ

আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:১১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:১১:৫৩ পূর্বাহ্ন
আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থার নতুন কমিটি
সুনামগঞ্জ জেলার অন্যতম রক্তদান ও সামাজিক সংগঠন আলো রক্তদান সমাজ কল্যাণ সংস্থা তাদের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সাবেক সভাপতি আব্দুর রহমান রাজু’র সভাপতিত্বে এবং ফজলুল করিম সুমন ও এবাদুর রহমান সজীব-এর যৌথ পরিচালনায়। অনুষ্ঠানে সংস্থার নতুন ২০২৫-২৬ সেশনের কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে, যা করেন সাবেক ধর্ম বিষয়ক স¤পাদক হাফিজ রেদওয়ান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য পংকজ দত্ত, কাসেম আলী তালুকদার ও মো. মঈন উদ্দিন হাসান লিংকন। সাবেক সহ সাংগঠনিক স¤পাদক মাসুম আহমদ স্বাগত বক্তব্য রাখেন এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সাবেক সাংগঠনিক স¤পাদক লিয়ন আহমদ, মোহাম্মদ সাকির, দিদার আহমদ, জয়নুল করিম জগলু ও হুসাইন মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা সংস্থার প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টা, দাতা ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের মধ্যভাগে উপদেষ্টা ও সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। সর্বোচ্চ রক্তদাতা ৩ জন, সর্বোচ্চ একটিভ সদস্য ১০ জনসহ নতুন ও পুরাতন সদস্যরা সম্মাননা লাভ করেন। এরপর উপদেষ্টা পরিষদের উপস্থিতিতে ২০২৫-২৬ সালের কমিটি ঘোষণা ও নব নির্বাচিত সকল সদস্যকে শপথনামা পাঠ করানো হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাজপুর ও বিনোদপুর পৃথক দুটি স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যা¤িপং এবং হাবিবুন্নবী সাহেদ এর সৌজন্যে ছাতক, গোবিন্দগঞ্জ, জাউয়াবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত সবাই মিলিতভাবে কেক কাটেন এবং নতুন সদস্যদের সঙ্গে বিভিন্ন সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ সালের কেন্দ্রীয় কমিটির দায়িত্ব পেলেন যারা তারা হলেন: সিনিয়র সহ-সভাপতি ফজলুল করিম সুমন, সহ-সভাপতি লিয়ন আহমদ (শুকুর আলী), হাবিবুন্নবী সাহেদ, আশফাক আহমেদ, মুক্তার হোসেন বিজয়, জুবায়ের আহমদ, যুগ্ম স¤পাদক আহমেদ দিদার, মাছুম আহমদ, এস এইচ সাজু, মিতুল চক্রবর্তী, সহ-সাংগঠনিক স¤পাদক শেখ জামিল আহমদ, জুনেদ আহমদ জীবন, অপূর্ব কে.ডি. অয়ন, আব্দুল্লাহ আল হাসান, অর্থ-স¤পাদক হাফিজ রেদওয়ান আহমদ চৌধুরী, প্রচার স¤পাদক সাকির হোসেন, সহ প্রচার স¤পাদক আহসান খাঁন, আজিজুল ইসলাম, আলী আহমদ, রক্তদান ও স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ডা. তাহমিদ শাফি, সমাজ কল্যাণ স¤পাদক তানভীর হোসেন অভি, সহ সমাজ কল্যাণ স¤পাদক আশরাফ আহমদ সায়েফ, অফিস স¤পাদক জামাল আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক জয়নুল করিম জগলু, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক স¤পাদক সেবুল আহমদ, মহিলা স¤পাদিকা মাহফুজা ইমরানা, সহ মহিলা স¤পাদিকা মাছুমা বিনতে ফরিদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মারুফ হোসাইন, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক স¤পাদক মোহাম্মদ সাঈদ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স¤পাদক শাহরুল ইসলাম ময়নুল, সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক স¤পাদক হাফিজ আহমেদ আশরাফ, ধর্ম বিষয়ক স¤পাদক কামরুল ইসলাম রাব্বি, সহ ধর্ম বিষয়ক স¤পাদক হাফিজ ক্বারী মাহফুজ আহমেদ, পরিকল্পনা বিষয়ক স¤পাদক আব্দুল্লাহ আল মামুন, সহ পরিকল্পনা বিষয়ক স¤পাদক আহমেদ সুমন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাপ্পি, সহ আপ্যায়ন বিষয়ক স¤পাদক আহমেদ হোসাইন, নির্বাহী সদস্য বোরহান উদ্দিন আবুল কালাম, মো. আহসান আহমদ, মহসিন বিল্লাহ, শাহিনুর রহমান, সদস্য- কাওছার আহমদ, মিসবাহ উদ্দিন, সানোয়ার হোসাইন, আবু হানিফ, আহমদ লাহিন, জায়েদ আহমদ ইমন, জুনুরুল ইসলাম পায়েল, মাহবুবুর রহমান, জুনাইদ ইসলাম, মুসলিমুর রহমান নয়ন, ছালেহ আহমদ, ওমর হাসান, রাজ্জাক হোসেন, এস আই সাইফুর, তানিম আহমেদ, হাফিজ ওয়াহিদুল ইসলাম, রাফিউল ইসলাম রাফি, ইসলাম উদ্দিন, শাহ আলম, তাহের আহমদ, আলী হায়দার, মোজাহিদ হাসান, এস এম মারুফ, মো. রিদোয়ান হোসেন লায়েক, মো. আহসান খান। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক

জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক