সুনামগঞ্জ , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ , ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব তাহিরপুরে নামমাত্র শিশু পার্ক, দুই বছরেও চালু হয়নি কার্যক্রম জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগ সিজন-৪ এর এইচএসসিতে সুনামগঞ্জের দুই কলেজে পাস করেনি কেউ শাল্লায় দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ তাহিরপুরে সাড়ে ৩ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্পে অনিয়মের অভিযোগে মানববন্ধন এইচএসসিতে ফল বিপর্যয়, অর্ধেকই ফেল, জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন এমপি নূরুলের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতিবাদে সোচ্চার বিএনপি নেতাকর্মীরা

সমাজসেবক সিতারা মিয়ার ইন্তেকাল

  • আপলোড সময় : ২৪-১২-২০২৫ ০৮:১৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১২-২০২৫ ০৮:৩৩:০৭ পূর্বাহ্ন
সমাজসেবক সিতারা মিয়ার ইন্তেকাল
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা ও মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হকের পিতা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিতারা মিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ৮টায় বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তিনি স্ত্রী, ৭ পুত্র, ৩ কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আসর নিজ বাড়ি সংলগ্ন মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের নামাজের জানাজায় ইমামতি করেন মাওলানা আনোয়ার হোসাইন। পরে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব সিতারা মিয়ার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মইনুল হক, কুরবাননগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি মাওলানা সামছুল ইসলাম, গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত আলী। বিবৃতিদাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুম সিতারা মিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ

প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ