সুনামগঞ্জ , রবিবার, ১২ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বিল সংসদে পাস কোথাও ধান কাটার উৎসব, কোথাও জলের নিচে স্বপ্ন মুক্তিপণ নেয়ার পরও অপহরণকারীরা ফেরত দেয়নি মোনায়েমকে, উৎকণ্ঠায় পরিবার টাঙ্গুয়ার হাওরে ৫০ কোটি টাকার প্রকল্প কমিউনিটি ভিত্তিক স্বপ্ন কি টিকে থাকবে? দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট : হাসনাত আব্দুল্লাহকে স্পিকার সংসদে ১৩ দিনে ৯১টি বিল পাস শাল্লায় নিরীহ পরিবারের বাসা দখলে ঘোষণা দিয়ে হামলা ত্যাগী নেত্রীদের মূল্যায়ন চায় বিএনপি’র তৃণমূল দালালের ফাঁদে নিঃস্ব অভিবাসন প্রত্যাশীরা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা দিরাইয়ে পৃথক সংঘর্ষে নিহত ২, আহত ২০ ঢাকা-দিল্লি সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান বিল’ পাস শান্তিগঞ্জে ফসল রক্ষা বাঁধ কর্তন পরিদর্শনে জেলা প্রশাসক, মেরামতের নির্দেশ উদ্বোধন হলো ‘মা ও শিশু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার’ হাওরে দেশি ধান কাটা শুরু দোয়ারাবাজারে অভিযুক্ত শিক্ষককে কর্মস্থলে ফেরানোর চেষ্টায় শিক্ষার্থীদের বাধা বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষক নিহত উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন সাইফুল ইসলাম নিজেদের টাকায় সরকারি সড়ক সংস্কার করলেন এলাকাবাসী ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’ সংসদে পাস

শুভ বড়দিন আজ

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:০৩:৪৫ পূর্বাহ্ন
শুভ বড়দিন আজ
স্টাফ রিপোর্টার :: খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শুভ বড়দিন’ আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এই ধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট ২৫ ডিসেম্বর বেথলেহেমে জন্মগ্রহণ করেন। খ্রিস্ট ধর্মাবলম্বীরা এ দিনটিকে ‘শুভ বড়দিন’ হিসেবে উদযাপন করে থাকেন। খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশুর পৃথিবীতে আগমন ঘটেছিল। সারাদেশের মতো সুনামগঞ্জেও খ্রিস্টান ধর্মানুসারীরাও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করবেন। এ জন্য জেলার ২৫টি গির্জা শেষ হয়েছে সকল প্রস্তুতি। সুনামগঞ্জ প্রেস বিটারিয়ান চার্জের সাধারণ স¤পাদক ডেনিস চক্রবর্তী জানিয়েছেন, জেলা শহরসহ সীমান্ত উপজেলার অন্তত ২৫টি গির্জায় বড়দিন পালিত হবে। রাত ১২ টায় গির্জায় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়ে ২৫ ডিসেম্বর দিনব্যাপী প্রার্থনা অনুষ্ঠান, বাইবেল পাঠ, কেক কাটা, কীর্তনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে উৎসব উদযাপন হবে। এদিকে, এই উৎসব সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলাবাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বড়দিনকে সামনে রেখে নিরাপত্তা বিধানের পাশাপাশি গির্জা এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স