সুনামগঞ্জ , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা জালাল উদ্দিন ফারুকীকে দল থেকে বহিষ্কারের সুপারিশ জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসব উদ্বোধন প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর কিশোর গ্যাং দমনে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন সফর সংক্ষিপ্ত, কূটনৈতিক কর্মসূচি বিস্তৃত: নিউইয়র্কে তারেক রহমান নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি ঢাকা-সিলেট সড়কের ৬ লেনের নির্মাণকাজ শেষ হবে ২৯ সালে : সড়কমন্ত্রী দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়

বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

  • আপলোড সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১২-২০২৫ ০৯:৩২:৫০ পূর্বাহ্ন
বাদাঘাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
স্টাফ রিপোর্টার :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জারিকৃত নির্বাচনী আচরণবিধি এবং বিদ্যমান আইন বাস্তবায়নে তাহিরপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার বাদাঘাট বাজারে এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু এবং জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান। অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে ও কয়েকটি যানবাহনে টাঙানো নির্বাচনী বিলবোর্ড, ব্যানার ও স্টিকার শনাক্ত করে তা অপসারণ করা হয়। একই সঙ্গে স্থানীয় জনগণকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত যাত্রী বহন, হেলমেট না পরা এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫টি মামলায় মোট ৪ হাজার ৮০০ টাকা অর্থদ- আদায় করা হয়। এছাড়া সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে অননুমোদিত খাদ্যপণ্য, মসলা ও আয়ুর্বেদিক পণ্যসহ ক্ষতিকর সামগ্রী মজুদ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় বিক্রেতাকে ৫ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরুখ আলম শান্তনু জানান, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে তাহিরপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর

প্রকল্পের অপেক্ষায় ভাগাড়ে পরিণত পুরাতন পৌরসভা চত্বর