সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভা নিয়ে দু’পক্ষে উত্তেজনা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:৩০:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ১২:৩০:৪৩ পূর্বাহ্ন
অদ্বৈত জন্মধাম পরিচালনা কমিটির সভা নিয়ে দু’পক্ষে উত্তেজনা
স্টাফ রিপোর্টার :: তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামে শ্রীশ্রী অদ্বৈত মহাপ্রভু জন্মধাম (পণাতীর্থ) মন্দির। এই মন্দিরের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও স¤পাদককে না জানিয়ে সহ-সভাপতি মধুসূদন রায় শনিবার (২৭ ডিসেম্বর) সাধারণ সভা আহ্বান করায় দু’পক্ষে উত্তেজনার সৃষ্টি হয়েছে। একই সাথে বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে কমিটির সাধারণ স¤পাদক শ্রী অদ্বৈত রায় শুক্রবার তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার সন্ধ্যার পর শ্রীশ্রী অদ্বৈত জন্মধাম কেন্দ্রীয় পরিচালনা কমিটি সভাপতি করুণাসিন্ধু চৌধুরী বাবুল ও সাধারণ স¤পাদক শ্রী অদ্বৈত রায় জানান, সাধারণ সভা আহ্বান করা হয়নি এবং তথাকথিত বেআইনি সাধারণ সভায় যোগদান না করার জন্য সকল সম্মানিত গুণিজন সুধীজন শুভাকাক্সক্ষী ও ভক্ত সাধারণকে বিনয়ের সহিত অনুরোধ জানাই। একই সাথে সভা আহ্বানকারীদের বিরুদ্ধে তাহিরপুর থানার লিখিত অভিযোগ দায়ের করার সত্যতা নিশ্চিত করেছেন। সভাপতি ও স¤পাদক আরও জানান, কমিটির সভাপতি ও সম্পাদক থাকা অবস্থায় অন্য কেউ সাধারণ সভা আহ্বান করা বেআইনি। সকল প্রকার বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার দায়-দায়িত্ব বেআইনি সভা আহ্বানকারীগণকে নিতে হবে। এর পূর্ব একটি ঘটনা ঘটেছে। তার জন্যও থানায় জিডি করা আছে। তারা আরও জানান, ঐতিহ্যবাহী মন্দিরের উন্নয়ন অগ্রযাত্রা সুনাম সুখ্যাতি বিনষ্ট এবং অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য বিভিন্ন মিথ্যা বানোয়াট বিভ্রান্তিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এর পূর্বে নিয়মবহির্ভূতভাবে সভা ডাকায় স্বার্থান্বেষী চক্রের নামে তাহিরপুর থানায় ২৭/১০/২০২৫ খ্রীষ্টাব্দ তারিখে জিডি নং ১১২৬ দায়ের করা হয়েছিল। এই বিষয়ে সংগঠনের সহভাপতি মধুসূদন রায় জানান, কমিটির সভাপতি ও স¤পাদক নিজেরা নিজেরাই মিটিং করে। তারা সামনে আসে না। থানার ওসি সাহেবের সাথে কথা বলেছি। তারা অভিযোগ দিয়েছে আমরাও অভিযোগ দিবো। তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানিয়েছেন, আশা করছি কোনো সমস্যা হবে না। তারা তাদের মধ্যে নিজের বিষয়ে মিটমাট করবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স