সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরমা নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের দাবি ধীরে চলছে চারলেন প্রকল্পের কাজ ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ”

সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ১২:৩৬:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৫৮:৪৪ পূর্বাহ্ন
সীমান্তে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার
স্টাফ রিপোর্টার ::
সীমান্ত থেকে বিস্ফোরক তৈরির ২৪টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।
শুক্রবার সকালে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি গ্রাম থেকে এসব ডেটোনেটর উদ্ধার করা হয়। দুপুর ১২টার দিকে এ তথ্য জানান সুনামগঞ্জে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

বিজিবি জানায়, সীমান্তে বাংলাদেশের ৩০ গজ ভেতরে এগুলো পলিথিনে মোড়ানো গাছের খড়কুটোর মধ্যে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৮টার দিকে এগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, এসব ইলেকট্রিক ডেটোনেটর ব্যবহার করে শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব। ডেটোনেটরের সঙ্গে টিএনটি বা প্লাস্টিক এক্সপ্লোসিভ যুক্ত করে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো যেতে পারে।
লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির বলেন, দেশের বিদ্যমান পরিস্থিতিতে নাশকতার উদ্দেশ্যে এসব ডেটোনেটর আনা হতে পারে। দেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা এর পেছনে থাকতে পারে। এ জন্য আমরা সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছি। স্থানীয়ভাবে এসবের পেছনে কারা থাকতে পারে, কী কারণে আনা হয়েছিল - বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সুনামগঞ্জে প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। পুরো সীমান্তে বিজিবির তৎপরতা বৃদ্ধি করেছি। বিজিবি সতর্ক অবস্থানে আছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স