সুনামগঞ্জ , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক

দোয়ারাবাজারে কৃষকের খড়ের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০১:৩০:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:০০:৫৬ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে কৃষকের খড়ের গাদায় আগুন দিল দুর্বৃত্তরা
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের পেকপাড়া এলাকায় দুর্বৃত্তদের আগুনে এক কৃষকের খড়ের গাদা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি গোয়ালঘরের একাংশও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক ও গ্রামবাসীরা জানান, শীতের রাতে গ্রামের মানুষ সাধারণত আগেভাগেই ঘুমিয়ে পড়েন এবং ফজরের আজানের পরপরই কাজে নেমে পড়েন। এই সুযোগ কাজে লাগিয়েই দুর্বৃত্তরা খড়ের গাদায় আগুন দিয়েছে। ভুক্তভোগী কৃষক পেকপাড়া গ্রামের আব্দুল করিমের পুত্র মো. আনোয়ার হোসেন জানান, তার প্রায় ৪ কেদার জমির খড়ের গাদা ছিল, যা আগুনে পুড়ে যায়। এতে তার আনুমানিক ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে আনোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার শেষে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার চাচা আব্দুর রহিম ও চাচি আমেনা খাতুন চিৎকার করে জানালে দেখা যায়, বাড়ির পূর্ব পাশে অবস্থিত খড়ের গাদায় আগুন জ্বলছে। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন লোককে দৌড়ে পালিয়ে যেতে দেখলেও অন্ধকারের কারণে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। এতে গোয়ালঘরের আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও খড়ের গাদা স¤পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সংকটে ধুঁকছে সদর হাসপাতাল

সংকটে ধুঁকছে সদর হাসপাতাল