সুনামগঞ্জ , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোর আটক জন্মজয়ন্তীতে কবি নজরুল ইসলামকে স্মরণ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কায় শ্রমিক নিহত, অটোরিকশার চাপায় প্রাণ গেল ৬ বছরের শিশুর পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা

সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দোয়ারাবাজারে অবহিতকরণ সভা

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৮:৫৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৮:৫৭:১৮ পূর্বাহ্ন
সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দোয়ারাবাজারে অবহিতকরণ সভা
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকা হকনগর বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অরূপ রতন সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আয়েশা আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি (তদন্ত) শামস উদ্দিন, উপজেলা নির্বাচন অফিসার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করতে সকল নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, গুজব প্রতিরোধ এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও জানান, নির্বাচন কমিশন ও প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং জনগণের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সম্ভব হবে।
সভা শেষে স্থানীয় জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দ এবং নির্বাচন ও গণভোট সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স