সুনামগঞ্জ , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব : আইনমন্ত্রী জামায়াতের এমপির ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ভাইরাল, ফেসবুকে যে ব্যাখ্যা দিলেন চেলা নদীর পাড় কেটে বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা ৪৮ পদের মধ্যে ৩৬টিই শূন্য জামালগঞ্জে নদী ভাঙনের ঝুঁকিতে শতাধিক বসতভিটা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা ফ্যামিলি কার্ড কর্মসূচি সারাদেশে সম্প্রসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড়ি ঢলের তান্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, চরম দুর্ভোগে সীমান্তবাসী একদিনেই দুই শিশুর মৃত্যু, জেলায় মৃতের সংখ্যা ৪৭ মধ্যনগরের ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ পথে যেতে যেতে: পথচারী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে সওজকে আদালতের নির্দেশ ‎আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন পাঁচ মিনিটের বক্তব্যে মুগ্ধ করেছিলেন হুমায়ূন আহমেদ বর্ষায় নজরুল : শিল্পকলা একাডেমিতে প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যা মৃত্যুর শীর্ষে সুনামগঞ্জ, ৭ মাসে প্রাণ গেল ৪৫ শিশুর মধ্যনগরে শিশু ধর্ষণের শিকার, গ্রেফতার ১ শান্তিগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা ‎জামালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির

  • আপলোড সময় : ২৭-১২-২০২৫ ০৯:০২:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১২-২০২৫ ০৯:০২:৫০ পূর্বাহ্ন
‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না হলে নির্বাচন থেকে সরে আসার হুমকি জাতীয় পার্টির
সুনামকণ্ঠ ডেস্ক :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টি (জাপা)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা না হলে নির্বাচন থেকে সরে আসার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এদিন সারা দেশের সংসদীয় আসনগুলোর জন্য জাপার চূড়ান্ত মনোনীত প্রার্থীদের তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী একটি দল এবং আমরা জনরায়ের ওপর শ্রদ্ধাশীল। তবে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পূর্ব শর্ত হলো স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। আমরা লক্ষ করছি অন্তর্বর্তী সরকার সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে চ্যালেঞ্জের মুখে পড়ছে।” তিনি সতর্ক করে বলেন, “যদি লেভেল প্লেয়িং ফিল্ড সমান না হয় এবং নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, তবে পরিস্থিতি বিবেচনায় আমরা নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিতে পারি।” দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “সারা দেশে আমাদের নেতাকর্মীরা নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বাছাই প্রক্রিয়ায় আমাদের বেশ হিমশিম খেতে হয়েছে। চুলচেরা বিশ্লেষণ শেষে আজ আমরা চূড়ান্ত তালিকা প্রকাশ করছি। আমরা এখনও আশা করি, সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণে সমান সুযোগ দেবে।” সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ