সুনামগঞ্জ , রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী ইভটিজিং প্রতিরোধে শহরে পুলিশের বিশেষ অভিযান বাঁধ দুর্বল, আকাশে মেঘ, দুশ্চিন্তায় হাওরপাড়ের কৃষক নষ্ট হওয়ার পথে হাজারো হেক্টর জমির ধান ‎জামালগঞ্জে অবৈধভাবে মজুত ২ হাজার লিটার ডিজেল জব্দ ইরানকে ১০ দিনের আলটিমেটাম ট্রাম্পের কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকার সার-বীজ দেওয়া হবে কৃষকদের সরকারি জায়গা দখলমুক্ত করতে ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনা তাহিরপুরে সেতুর অভাবে যুগ যুগ ধরে দুর্ভোগে চার গ্রামের মানুষ ভূমধ্যসাগরে নিহত ১২ যুবকের পরিবারে কান্না থামছেনা, ৯ দালালের বিরুদ্ধে মামলা হামের লক্ষণ নিয়ে দুই শিশু হাসপাতালে ভর্তি, আরও একজনকে সিলেটে রেফার হাওরের ধান ঘরে তুলতে জেলা প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ‎জামালগঞ্জে ফসল রক্ষা বাঁধ পিআইসি কমিটির সভা জরাজীর্ণ টিনশেড ঘরে চলছে বাদাঘাট পুলিশ তদন্তকেন্দ্রের কার্যক্রম ছাতকে ‘দুর্বল বাঁধ’ নিয়ে দুশ্চিন্তায় কৃষক দেখার হাওরের জলাবদ্ধতা দ্রুত নিরসনের দাবি ভূমধ্যসাগরে গ্রিসগামী নিহত ১২ যুবকের মরদেহ পেতে স্বজনদের আকুতি ভূমধ্যসাগর ট্র্যাজেডি : একমাত্র পুত্রের শোকে প্রবাসী পিতা আইসিইউতে, লাশ ফেরত পেতে মায়ের আকুতি সব হারিয়ে ব্যবসায়ীরা নিঃস্ব, প্রায় ৯ কোটি টাকার ক্ষয়ক্ষতি, তদন্ত কমিটি গঠন
জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে বিএনপি’র চার প্রার্থীর সৌজন্য সাক্ষাৎ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৩৬:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৬:৪১ পূর্বাহ্ন
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা
স্টাফ রিপোর্টার ::
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া এবং পুলিশ সুপার এবিএম জাকিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি মনোনীত চারজন সংসদ সদস্য প্রার্থী ও দলের শীর্ষ নেতৃবৃন্দ। তারা একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। শনিবার বিকেলে জেলার এই উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলন, সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী কয়ছর এম আহমেদ, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মো. আনিসুল হক ও সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাড. নূরুল ইসলাম নূরুল। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মল্লিক মইনুদ্দিন সুহেল, অ্যাড. মাসুক আলম, অ্যাড. শেরেনূর আলী, রেজাউল হক, আ ত ম মিসবাহ প্রমুখ। সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুনামগঞ্জ-৫ আসনে বিএনপি’র প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, আমরা আজ চার প্রার্থীসহ বিএনপির একটি প্রতিনিধি দল জেলা রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের সাথে সাক্ষাৎ করেছি। আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। এ জন্য দলের পক্ষ থেকে তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেছি। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচনকালীন সকল আচরণবিধি প্রতিপালনে আমাদের দল বদ্ধপরিকর। এ সময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী কয়ছর এম আহমদ বলেন, বিএনপি মনে করছে আগামীর নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ-সুষ্ঠু হবে। এই নির্বাচনে সবচেয়ে বেশি আসন নিয়ে বিএনপি সরকার গঠন করবে। আর সেই সরকারের প্রধানমন্ত্রী হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নিরপেক্ষতা বজায় রাখতে প্রশাসনের প্রতি আমাদের আহ্বান। আমরাও নির্বাচনী আচরণবিধি মেনে চলবো। জেলা পুলিশ পুপার এবিএম জাকির হোসেন জানান, নির্বাচন কমিশনের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ বাহিনী জড়িত রয়েছে। সে জন্য বিএনপি প্রার্থীগণ সৌজন্য সাক্ষাৎ এবং মতবিনিময় করেছেন। শুধু তারা শুধু নয়, বিভিন্ন দল এসেছিল। সবাই নির্বাচন সুষ্ঠু-সুশৃঙ্খলভাবে উৎসবমুখর পরিবেশে করতে চান। নির্বাচনী সকল নিয়ম-নীতি পালনে, আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যাশা জানিয়েছেন তারা। নির্বাচন সুষ্ঠু, সুশৃঙ্খল, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবো বলে সকল দলকে আশ্বস্ত করা হয়েছে। বিএনপি’র প্রার্থীদের সৌজন্য সাক্ষাতের ব্যাপারে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বিএনপির প্রার্থী ও নেতৃবৃন্দরা সাক্ষাৎ করেছেন। তারা নির্বাচনী আচরণবিধি ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনা করেছেন। তারা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সহযোগিতা প্রত্যাশা করেছেন। আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের নির্দেশনা তুলে ধরা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই

জ্বালানি সংকটে ভোগান্তি বাড়ছেই