সুনামগঞ্জ , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রস্তুতিমূলক সভা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধা, সুনামগঞ্জে তীব্র ক্ষোভ সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার ফুটবল খেলা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত তরুণ-তরুণীর বিয়েকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত ২০ হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল শ্রমিক অসন্তোষে বন্ধ ৪৬৯ পোশাক কারখানা প্রতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১০ হাজার ইউনিট বিদ্যুৎ ডিলারের লাইসেন্স ব্যবহার করে সরকারি কার্যালয়ে বীজের মজুত ও বিক্রির অভিযোগ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মওসুমের এক মাস আগেই শুকিয়েছে বীজতলা, বিপাকে হাওরের কৃষক সড়ক নির্মাণে দুর্নীতি আড়াল করতেই এমপি’র বিরুদ্ধে অপপ্রচার, লুটপাটকারীদের বিচারের দাবি জন্মান্ধ স্বামী, এক চোখে দেখেন স্ত্রী, মানুষের সাহায্যে চলে সংসার শঙ্কা মাথায় নিয়ে বোরো আবাদের প্রস্তুতি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতি সভা পোশাক কারখানা সচল রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রধানমন্ত্রীর নির্দেশ বাবা-মা-ভাইবোনসহ ছাত্রলীগ নেতার পুরো পরিবার গ্রেফতার, সঙ্গে ৩ বন্ধুও শীতকালীন সবজি চাষে নেই প্রণোদনা, ভালো দাম, প্রকৃতি ভরসা কৃষকের জাতীয় যুব দিবস পালিত ছাতকে আমন ধান কাটা উৎসব

জেলা নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৮:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৮:২১ পূর্বাহ্ন
জেলা নাগরিক প্লাটফর্মের সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার :: বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে জেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহ্বায়ক দিলারা বেগম। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। সভায় বিগত সাংগঠনিক কাজের রিপোর্টের উপর বক্তব্য রাখেন রূপান্তর আস্থা প্রকল্পের জেলা কো-অডিনেটর লাভলী সরকার লাবণ্য। সভা পরিচালনা করেন রূপান্তরের ক্লাস্টার কো-অর্ডিনেটর হাসান তারেক। সভায় বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং প্রতিবন্ধিকতা নিয়ে মতামত দেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য অ্যাড. মতিয়া বেগম, সদস্য পাঞ্চালী চৌধুরী, সদস্য নির্মল ভট্টাচার্য্য, সদস্য সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, সদস্য সৈয়দা ইয়াসমিন রুবি, সদস্য আব্দুল করিম, সদস্য জাহানারা বেগম, সদস্য পংকজ দত্ত, সদস্য সাইদুর রহমান আসাদ, সদস্য জহির উদ্দিন, সদস্য মো. মাইনুদ্দীন, সদস্য সাজ্জাদুর রহমান প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন ফিল্ড অফিসার আল ইমরান মুন্না ও শামীম মিয়া। সভায় বক্তারা বলেন, নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক পরিকল্পনায় রয়েছে আগামী জাতীয় নির্বাচনে বিভিন্ন পর্যায়ে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বিষয়ে যুবদেরকে নিয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেয়া এবং এই বিষয়ে জনগণকে সচেতন করা। যাতে ভোটারগণ কেন্দ্রে গিয়ে নিরাপদে ভোট দিয়ে নিজের অধিকার প্রতিষ্ঠা করেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ

হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ