সুনামগঞ্জ , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে? সুনামগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড: ‘ঝুঁকিপূর্ণ’ দাবি করে মোহাম্মদপুরের প্রস্তাবিত ভোটকেন্দ্র বাতিলের আবেদন “যে তার সন্তানদের মেরে ফেলে সে বাবা না, তার ফাঁসি হোক” মার্চে শুরু, মে-তে চূড়ায়, বজ্রপাতে সবচেয়ে ঝুঁকিতে হাওরাঞ্চল শাল্লায় যুবলীগ নেতা অরিন্দম চৌধুরী গ্রেপ্তার দিরাইয়ে সেলাই মেশিন বিতরণ দিনে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াটেরও বেশি, রাতে পরিস্থিতি আরও খারাপ শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ০৮:৪৯:৫০ পূর্বাহ্ন
গণমাধ্যম কার্যালয়ে হামলার প্রতিবাদে তাহিরপুরে সাংবাদিকদের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :: দ্য ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত হামলাকারীরা নিজেদেরই ঘৃণিত করেছে এবং ইতিহাসে তারাই ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিকরা। তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করে কেউ কখনো রক্ষা পায়নি। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর উপজেলা পরিষদের সামনে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে উচ্ছৃঙ্খল জনতার হামলা এবং জ্যেষ্ঠ সাংবাদিক নূরুল কবীরকে হেনস্তার প্রতিবাদে তাহিরপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশও অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের কণ্ঠ স্তব্ধ করার উদ্দেশ্যেই গণমাধ্যমের ওপর এ হামলা চালানো হয়েছে। তবে এ ধরনের অপচেষ্টা কখনোই সফল হবে না। প্রথম আলো ও দ্য ডেইলি স্টার বন্ধ হয়নি, ভবিষ্যতেও বন্ধ করা যাবে না। বক্তারা আরও বলেন, বিপুলসংখ্যক পাঠক ও সাধারণ মানুষ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন। যারা সন্ত্রাসী হামলার মাধ্যমে ফায়দা লুটতে চায়, তারা উল্টো জনগণের ঘৃণার শিকার হচ্ছে। হামলার পর দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিবাদ গড়ে উঠেছে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রবীণ সাংবাদিক, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও মানবকণ্ঠ প্রতিনিধি নরেন্দ্র নারায়ণ বৈশাখের সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক আলম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক সংবাদ প্রতিনিধি কামাল হোসেন রাফি, যুগ্ম সাধারণ স¤পাদক ও এনটিভির ইউরোপ প্রতিনিধি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংবাদিক আব্দুল আলীম, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, জনকণ্ঠ তাহিরপুর উপজেলা প্রতিনিধি আবির হাসাব মানিক, দৈনিক বাংলা প্রতিনিধি আবুল কাসেম, কালবেলা তাহিরপুর উপজেলা প্রতিনিধি সৈকত হাসান, দৈনিক সংগ্রাম প্রতিনিধি তৌহিদুল ইসলাম, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি মনিরাজ শাহসহ স্থানীয় সচেতনমহলের প্রতিনিধিরা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী