সুনামগঞ্জ , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুশইনে মরিয়া বিএসএফ, সীমান্তে উত্তেজনা মে মাসে গণপিটুনি ও সহিংসতায় নিহত ৩১, ধর্ষণের শিকার ৮৩ নারী ও শিশু বাদাম চাষে লক্ষ্যমাত্রা ছাড়ালেও ফলন নিয়ে শঙ্কা জেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে ছাড় দেওয়া হবে না ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়ম, ক্ষোভে ফুঁসছেন বঞ্চিতরা টাঙ্গুয়ার হাওরে নিভে গেল ছোট্ট সৌম্যতার জীবনপ্রদীপ তাহিরপুরে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় এমপি কামরুল মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না : মির্জা ফখরুল শিশুর হাতে স্মার্টফোন : আশীর্বাদ না অভিশাপ? হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি টাঙ্গুয়ার হাওরে উজাড় হচ্ছে হিজল-করচ বাগ সাম্রাজ্যবাদী ও দেশবিরোধী সব চুক্তি বাতিলের দাবি “সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ” গুপ্ত ছিলাম, বাইরে যাইনি, ভবিষ্যতেও পালাবো না : জামায়াত আমির প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হলেন যাঁরা বিদ্যুতের দাম বাড়লো দুই বছরে নিঃস্ব হয়ে ফিরেছেন ২১৫ জন তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১৪৮৭ কোটি টাকা মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

দোয়ারাবাজারে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ২৮-১২-২০২৫ ১০:০০:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১২-২০২৫ ১০:০০:২৪ পূর্বাহ্ন
দোয়ারাবাজারে ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার মিনিটে দোয়ারাবাজার উপজেলার ৮নং বোগলাবাজার ইউনিয়নের ভাঙ্গারপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বাগানবাড়ী বিওপি’র টহল দল সীমান্ত পিলার ১২২৬/এমপি থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ মদ জব্দ করে। সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় মদ আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স